Dhaka 7:44 pm, Wednesday, 11 March 2026
[gtranslate]

রাজশাহীতে সেমাই উৎপাদনকারী দুই প্রতিষ্ঠানকে জরিমানা

Reporter Name
  • Update Time : 05:30:24 am, Friday, 6 March 2026
  • / 71 Time View

বিএসটিআইয়ের লাইসেন্স ও মানসনদ ছাড়াই লাচ্ছা সেমাই উৎপাদন এবং অস্বাস্থ্যকর পরিবেশে তা বাজারজাত করার অভিযোগে রাজশাহীতে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে রাজশাহী মহানগরীতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে দেখা যায়, বিএসটিআইয়ের গুণগত মানসনদ গ্রহণ ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে ‘লাচ্ছা সেমাই’ উৎপাদন, বিক্রি ও বিতরণ করা হচ্ছে। এছাড়া পণ্যের মোড়কে অবৈধভাবে বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহারের অভিযোগও পাওয়া যায়। এ অপরাধে নগরীর বিসিক শিল্পনগরী এলাকার মেসার্স রাতুল বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে একই এলাকার মেসার্স ইউসুফ প্রোডাক্টসকেও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিয়া রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। অভিযানকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিএসটিআই সূত্রে জানানো হয়েছে, জনস্বার্থে ভেজাল প্রতিরোধ এবং গুণগত মানসম্পন্ন খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Tag :

Please Share This Post in Your Social Media

রাজশাহীতে সেমাই উৎপাদনকারী দুই প্রতিষ্ঠানকে জরিমানা

Update Time : 05:30:24 am, Friday, 6 March 2026