ঢাকা ০৭:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম :
১৬ নম্বর ওয়ার্ড যুব সমাজের উদ্যোগে মাদকবিরোধী আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে দুস্থদের মাঝে খাবার বিতরণ রাজশাহীতে আই.এইচ.টি ছাত্রদলের উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা হানিট্রাপে মাদ্রাসা শিক্ষক, পরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য শোভাযাত্রা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচি ১৯ নং ওয়ার্ড শরিফ রুমনের নেতৃত্বে প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ৪ বছরের শিশুকে রেখে প্রেমিকের হাত ধরে উধাও গৃহবধূ রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নির্বাচনে সভাপতি তোফায়েল, সম্পাদক রনি এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য ৯টি শিক্ষাবৃত্তি, আবেদন প্রক্রিয়া যেভাবে

মিষ্টি খাওয়ার লোভ দেখিয়ে শিশু শিক্ষার্থীকে যৌন পীড়ন; লাইব্রেরীয়ান আটক

  • নগর ডেস্কঃ
  • আপডেট সময়: ০৮:১৯:৩০ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
  • ১৪৫ টাইম ভিউ

রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম রানীদিঘী এলাকায় ষষ্ঠ শ্রেণীর এক শিক্ষার্থীকে যৌন পীড়নের অভিযোগে হড়গ্রাম মডেল টেকনিক্যাল স্কুল এন্ড বিএম কলেজের লাইব্রেরীয়ানকে গ্রেপ্তার করেছে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি রাজশাহী মহানগরীর কর্ণহার থানার নেপালপাড়া গ্রামের মো. আব্দুল মন্ডলের ছেলে মো. আজিজুল আলম (৪০)।

রবিবার (০৭ জুন) দুপুর আড়াইটার দিকে তাকে গ্রেফতার করা হয়।

অভিযোগ সূত্রে জানা যায়,হড়গ্রাম মডেল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীকে বিদ্যালয় ছুটির পর একই প্রতিষ্ঠানের লাইব্রেরীয়ান মো. আজিজুল আলম মিষ্টি খাওয়ানোর কথা বলে কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম রানীদিঘী এলাকায় তার ভাগ্নির বাড়িতে নিয়ে যান এবং সেখানে একটি শয়নকক্ষে বলৎকারের উদ্দেশ্যে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয়। পরবর্তীতে ভুক্তভোগী শিক্ষার্থী বাড়িতে গিয়ে বিষয়টি তার পিতা-মাতাকে জানায়। তারা তাৎক্ষণিকভাবে কাশিয়াডাঙ্গা থানা পুলিশকে অবহিত করলে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত অভিযান পরিচালনা করে অভিযুক্ত মো. আজিজুল আলমকে গ্রেপ্তার করে।

নাম প্রকাশ না করার শর্তে প্রতিষ্ঠানের একাধিক শিক্ষক জানান, এর আগেও এমন অপকর্ম করেছেন এই আজিজুল। কিন্তু প্রতিষ্ঠান কর্তৃপক্ষ বিষয়টি ধামাচাপা দিয়েছেন। তাদের অভিযোগ সে সময় তার উপযুক্ত বিচার না হওয়ায় আবারও সে এমন অপকর্ম করেছেন। তারা বলেন, এতে প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে।

এ বিষয়ে কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো: ফরহাদ আলী জানান, অভিযোগ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠাই। এবং অভিযুক্ত আজিজুল আলমকে আটক করে থানায় নিয়ে আসা হয়। বর্তমানে ঘটনার সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। আসামিকে আদালতে প্রেরণ করা হবে।

টপিক

১৬ নম্বর ওয়ার্ড যুব সমাজের উদ্যোগে মাদকবিরোধী আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন

মিষ্টি খাওয়ার লোভ দেখিয়ে শিশু শিক্ষার্থীকে যৌন পীড়ন; লাইব্রেরীয়ান আটক

আপডেট সময়: ০৮:১৯:৩০ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬