হত্যা চেষ্টা মামলায় জামিন পেয়ে আবারো হ*ত্যা*র হু*মকি, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি : রাজশাহীতে মাদক কারবারিদের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় হামলার শিকার হওয়ার ঘটনায় দায়ের করা মামলার আসামিরা জামিনে মুক্তি পাওয়ায় নিজের ও পরিবারের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন মাদকবিরোধী কমিটির প্রধান উপদেষ্টা ও শাহ মখদুম থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. জাহিদ হাসান। জামিনে মুক্ত আসামিদের বিরুদ্ধে হুমকি-ধমকি দেওয়ার অভিযোগ তুলে নিরাপত্তা ও ঘটনার সুষ্ঠু […]

Continue Reading

রাজশাহীতে জমি নিয়ে বিরোধের জেরে বাড়ি ঘরে হামলা , আহত ১২

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর চারঘাটে জমি নিয়ে বিরোধের জেরে বাড়ি ঘরে ভাংচুর ও হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ৬ নারী সহ ১২ জন। ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে রোববার(১নভেম্বর) দুপুরের দিকে রাজশাহী নগরীর একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করেন ভূক্তোভোগীরা। এ সময় তারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল তাদের মধ্যে এরই জের […]

Continue Reading

পলাতক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিবাহ বাণিজ্য ও প্রতারণার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এলাকা ছেড়ে ঢাকায় আশ্রয় নেওয়া রাজশাহীর তানোর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল বাশার সুজনের বিরুদ্ধে প্রতারণা, বিয়েকে কেন্দ্র করে অর্থ লেনদেন এবং স্ত্রীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। আবুল বাশার সুজন তানোর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং রাজশাহী মহানগরের বোয়ালিয়া থানা […]

Continue Reading

শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে নতুন আশার কথা, শতবর্ষী প্রতিষ্ঠানের তালিকা প্রস্তুত

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে নতুন আশার কথা জানিয়েছেন কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। তিনি জানিয়েছেন, **শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর একটি তালিকা প্রস্তুত করা হয়েছে এবং তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলো দ্রুত জাতীয়করণের উদ্যোগ নেওয়া হবে।** শনিবার (৩ অক্টোবর) কুমিল্লার হোমনা উপজেলার **দুলালপুর চন্দ্রমণি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান মেলা** উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। […]

Continue Reading

রাজশাহীর ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছেঃ রাসিক প্রশাসক

নিজস্ব প্রতিনিধি : রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেছেন, রাজশাহীর ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। মহানগরীর ৩০টি ওয়ার্ডে ২১টি খেলার মাঠ এবং ১৬টি ফুটসাল গ্রাউন্ড তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে নগরীর হাইটেক পার্ক সংলগ্ন মাঠে কিশোর ফুটবল একাডেমি রাজশাহী ও সোনালী অতীত ক্লাব লালবাগ, ঢাকার মধ্যে প্রীতি […]

Continue Reading

শরতের কাশফুলে নওদাপাড়া, দর্শনার্থীদের ভিড়

শরতের আবহে সাদা কাশফুলে সেজেছে রাজশাহীর নওদাপাড়া। বিস্তীর্ণ এলাকাজুড়ে ফুটে থাকা কাশফুলের সৌন্দর্য দেখতে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বিভিন্ন স্থান থেকে ছুটে আসছেন প্রকৃতিপ্রেমীরা। কাশবন ঘিরে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে নওদাপাড়ার কাশবন এলাকায় গিয়ে দেখা যায়, বাতাসে দুলছে সারি সারি সাদা কাশফুল। শরতের নীল আকাশ আর কাশফুলের মেলবন্ধনে সৃষ্টি হয়েছে মনোরম প্রাকৃতিক […]

Continue Reading

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

নিজস্ব প্রতিনিধি : রাজশাহী মহানগরীর বনলতা আবাসিক এলাকায় অবস্থিত শাপলা কালচারাল স্কুলে ‘শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩’-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। অনুষ্ঠানের শুরুতে বর্ণিল আয়োজনে সঙ্গীত ও নৃত্যের তালে তালে রাসিক প্রশাসককে বরণ করে নেওয়া […]

Continue Reading

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন, স্মারকলিপির পর তিনজনের জামিন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে কর্মরত ঔষধ কোম্পানির তিন নারী প্রতিনিধিকে ‘দালাল’ আখ্যা দিয়ে গ্রেপ্তার ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রতিবাদে মানববন্ধন করেছে ফারিয়া (ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেনটেটিভ অ্যাসোসিয়েশন)। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামের সামনে রাজশাহী বিভাগ, জেলা ও মহানগর ফারিয়ার যৌথ উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। রাজশাহী মহানগর ফারিয়ার সভাপতি শামস সুমনের সভাপতিত্বে […]

Continue Reading

রাজশাহীর উদ্যোক্তা” আয়োজিত ‘শরৎ উৎসব ও মেলা’র সমাপনী অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : “রাজশাহীর উদ্যোক্তা” আয়োজিত ‘শরৎ উৎসব ও মেলা’র সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার রাতে নগরীর টি-বাঁধের বিপরীতে পিঁপড়া আপ্যায়ন ও কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। অনুষ্ঠানের শুরুতে রাসিক প্রশাসক মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক […]

Continue Reading

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবেঃ মাহফুজুর রহমান রিটন

নিজস্ব প্রতিনিধি : রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন। পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে নগরীর বাটার মোড়ে রাজশাহী মহানগর বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি […]

Continue Reading