ঢাকা ১১:০৭ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম :
রাজশাহীতে কু*পি*য়ে জ*খম, ফেসবুক লাইভে অ*স্ত্র উঁচিয়ে হ*ত্যা*র হুমকি মিষ্টি খাওয়ার লোভ দেখিয়ে শিশু শিক্ষার্থীকে যৌন পীড়ন; লাইব্রেরীয়ান আটক কমিটি বিরোধে রাজশাহীতে বাস চলাচল বন্ধ, যাত্রীদের চরম দুর্ভোগ এমপিওভুক্তি প্রক্রিয়ায় নতুন নীতিমালা: পুরনো তালিকা বাতিল, পুনরায় আবেদন গ্রহণ ‘ডোরেমন’ নির্মাতা মারা গেছেন,জাপানের অ্যানিমেশন জগতে শোকের ছায়া দেশে ঈদুল ফিতর শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ জন পরিচ্ছন্নকর্মী জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমন প্রয়াত রাজশাহীতে র‌্যাবের অভিযানে পরিত্যক্ত ককটেল ও অস্ত্র উদ্ধার: নাশকতা আশঙ্কা নতুন গুগলের উদ্যোগ: অ্যান্ড্রয়েড স্মার্টফোনের ব্যাটারি খরচে নজরদারি বাড়ছে

রাজশাহীতে কু*পি*য়ে জ*খম, ফেসবুক লাইভে অ*স্ত্র উঁচিয়ে হ*ত্যা*র হুমকি

  • নগর ডেস্কঃ
  • আপডেট সময়: ০১:৫৯:১৭ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • ২১ টাইম ভিউ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে এক যুবককে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। পরবর্তীতে ফেসবুক লাইভে বিদেশি আগ্নেয়াস্ত্র উঁচিয়ে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় নগরীর মতিয়া থানায় মামলা না নেওয়ার গুরুতর অভিযোগ তুলেছেন ভুক্তভোগী পরিবার। বর্তমানে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনারের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবারটি।

সোমবার (২২ জুন) সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব অভিযোগ তুলে ধরেন রাজশাহী মহানগরীর মতিহার থানার বাজে কাজলা এলাকার বাসিন্দা মোঃ পারভেজ আলী।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পারভেজ আলী জানান, গত শনিবার (২০ জুন) দুপুর আনুমানিক ১২টার দিকে তার ছোট ভাই মোঃ রিপন আলী (৩২) মোটরসাইকেল যোগে যাওয়ার পথে মামুন স্যারের বাসার সামনে একদল সন্ত্রাসী তার গতিপথ রোধ করে। পূর্বপরিকল্পিতভাবে প্রাণনাশের উদ্দেশ্যে স্থানীয় বাপ্পি (২৩) ও তার অজ্ঞাতনামা সহযোগী সন্ত্রাসীরা দেশীয় ধারালো অস্ত্র ও হাতুড়ি নিয়ে রিপনের ওপর ঝাঁপিয়ে পড়ে।

সন্ত্রাসীদের নৃশংস আঘাতে রিপনের হাতের আঙুল প্রায় বিচ্ছিন্ন হয়ে ঝুলে যায়। পরে উপস্থিত জনতার বাধায় সন্ত্রাসীরা ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। এখানেই শেষ নয় ভুক্তভোগী পরিবারের অভিযোগ, রিপনকে হাসপাতালে ভর্তির পর বিবাদী শিলা খাতুন (৪৫) ও লিপি (৪৮) হাসপাতালে গিয়ে পরিবারটিকে এলাকাছাড়া, গুম এবং মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেয়। একপর্যায়ে তারা পরিবারের নারী সদস্যদের ওপরও চড়াও হয়।

সবচেয়ে ভয়াবহ বিষয় ঘটে ওই দিন রাতেই। বিবাদী বাপ্পি সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক) লাইভে এসে এবং পোস্টের মাধ্যমে প্রকাশ্যে হাতে একটি বিদেশি আগ্নেয়াস্ত্র উঁচিয়ে রিপনকে সরাসরি গুলি করে বুক ঝাঁঝরা করে দেওয়ার হুমকি দেয়। এই সংক্রান্ত যাবতীয় ডিজিটাল প্রমাণ ভুক্তভোগী পরিবারের কাছে সংরক্ষিত রয়েছে।

সংবাদ সম্মেলনে পারভেজ আলী ক্ষোভ প্রকাশ করে বলেন, ঘটনার পর ২০ জুন রাতেই আমরা আইনের আশ্রয় নিতে মতিহার থানায় যাই। কিন্তু থানার অফিসার ইনচার্জ (ওসি) মামলা না নিযে আমাদের স্পষ্ট জানিয়ে দেন—’মামলা আমার ইচ্ছে মতো হবে”। আপনার কথায় মামলা নিবো নাকি?’

তিনি প্রশাসনের কাছে প্রশ্ন রেখে বলেন, হাতের আঙুল ঝুলে যাওয়ার পর এবং প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে মেরে ফেলার হুমকি দেওয়ার পরও যদি থানা মামলা না নেয়, তবে মামলা নিতে আর কয়টি লাশ পড়তে হবে?

বর্তমানে বাপ্পি ও তার সহযোগীদের ভয়ে পারভেজ আলীর পুরো পরিবার চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। ঘর থেকে বের হওয়া তো দূরের কথা, নিজেদের বাড়িতেও তারা নিরাপদ বোধ করছেন না। এমন পরিস্থিতিতে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনারের জরুরি ও মানবিক হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবারটি ।

টপিক

রাজশাহীতে কু*পি*য়ে জ*খম, ফেসবুক লাইভে অ*স্ত্র উঁচিয়ে হ*ত্যা*র হুমকি

রাজশাহীতে কু*পি*য়ে জ*খম, ফেসবুক লাইভে অ*স্ত্র উঁচিয়ে হ*ত্যা*র হুমকি

আপডেট সময়: ০১:৫৯:১৭ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬