ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম :
Fascinating dynamics and crazy time casino experiences redefine modern online gaming platforms Curiosità online e bonus esclusivi con https://ringospinsit.it per unesperienza di gioco senza precedenti Große Auswahl spannender Spielautomaten bei https://monsterwins-de.de und lukrative Bonusangebote entdecken পলাতক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিবাহ বাণিজ্য ও প্রতারণার অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে নতুন আশার কথা, শতবর্ষী প্রতিষ্ঠানের তালিকা প্রস্তুত রাজশাহীর ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছেঃ রাসিক প্রশাসক শরতের কাশফুলে নওদাপাড়া, দর্শনার্থীদের ভিড় শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন, স্মারকলিপির পর তিনজনের জামিন রাজশাহীর উদ্যোক্তা” আয়োজিত ‘শরৎ উৎসব ও মেলা’র সমাপনী অনুষ্ঠান

রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নির্বাচনে সভাপতি তোফায়েল, সম্পাদক রনি

  • নগর ডেস্কঃ
  • আপডেট সময়: ১০:৩২:৩৬ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
  • ১০২ টাইম ভিউ

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন বাংলা নিউজ ২৪-এর মাল্টিমিডিয়া রিপোর্টার মীর তোফায়েল হোসেন। আর সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন নিউজ ২১-এর রিপোর্টার আরিফুল হক রনি।

শনিবার (২২ আগস্ট) রাজশাহী পুলিশ লাইন সংলগ্ন একটি কমিউনিটি সেন্টারে সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে গণনা সম্পন্ন করে বিকেল ৪টার দিকে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার, দৈনিক গণধ্বনি পত্রিকার সম্পাদক ইয়াকুব সিকদার।

নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক বর্তমানের ব্যুরো প্রধান পাভেল ইসলাম মিমুল এবং সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ক্রাইম বার্তার রিপোর্টার হাবিবুর রহমান হাসান মৃধা।
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে মতিউর রহমান মতি এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক আমাদের রাজশাহীর রিপোর্টার মাসুদ রানা নির্বাচিত হয়েছেন।

এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক বাংলার গৌরবের রিপোর্টার বাণী ইসরাইল হিটলার, যুগ্ম সাংগঠনিক সম্পাদক পদে সাপ্তাহিক দিনরাত্রির এনসার খান আব্দুর রাজ্জাক, কোষাধ্যক্ষ পদে দৈনিক ইত্তেফাকের মাল্টিমিডিয়া রিপোর্টার তানভীরুল আলম তোহা, দপ্তর সম্পাদক পদে গ্রিন টেলিভিশনের তন্ময় দেবনাথ, প্রচার সম্পাদক পদে দৈনিক উপচারের ওমর আলী এবং মহিলা বিষয়ক সম্পাদিকা পদে আরবিসি নিউজের রোজিনা আক্তার রোজী নির্বাচিত হয়েছেন।

নির্বাচন পরিচালনায় প্রধান নির্বাচন কমিশনার ইয়াকুব সিকদারের সঙ্গে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন দৈনিক আমার দেশের রাজশাহী ব্যুরো প্রধান মঈন উদ্দিন, অ্যাডভোকেট মফিজুর ইসলাম, আল আমিন হোসেন ও কবির হোসেন।
নির্বাচন চলাকালে উপস্থিত ছিলেন রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল আউয়াল, জাতীয় সাংবাদিক সংস্থার রাজশাহী বিভাগীয় সভাপতি নুরে ইসলাম মিলন, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মেহেদী হাসান শ্যামল, রাজপাড়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, প্রিজাইডিং অফিসারসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সংগঠনের নেতৃবৃন্দ।

এর আগে নির্বাচন পর্যবেক্ষণ করতে আসেন রাজশাহী যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, বরেন্দ্র প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আনন্দ টিভির রাজশাহী জেলা প্রতিনিধি শামসুল ইসলাম, টেলিভিশন সাংবাদিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজ রকি, রাজশাহী মাল্টিমিডিয়া অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বারিউল আলম শান্তসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।

নির্বাচনকে ঘিরে দিনব্যাপী সাংবাদিকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। ভোটগ্রহণ শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানান উপস্থিত সাংবাদিক ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। নতুন নেতৃত্ব সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, ঐক্য ও কল্যাণে কাজ করবেন এমন প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

টপিক

Fascinating dynamics and crazy time casino experiences redefine modern online gaming platforms

রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নির্বাচনে সভাপতি তোফায়েল, সম্পাদক রনি

আপডেট সময়: ১০:৩২:৩৬ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬