ঢাকা ১২:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম :
৪ বছরের শিশুকে রেখে প্রেমিকের হাত ধরে উধাও গৃহবধূ রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নির্বাচনে সভাপতি তোফায়েল, সম্পাদক রনি এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য ৯টি শিক্ষাবৃত্তি, আবেদন প্রক্রিয়া যেভাবে পুলিশ কোন দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্র মন্ত্রী রেলের লিজকৃত জমি ফেরত পেতে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন রাজশাহীতে যুবদলের উদ্যোগে বৃক্ষ রোপণ বাগমারায় যুবদল নেতার বিরুদ্ধে ডিশ ব্যবসা দখলের অভিযোগে ভুক্তভোগী নারীর সংবাদ সম্মেলন রাজশাহীতে কু*পি*য়ে জ*খম, ফেসবুক লাইভে অ*স্ত্র উঁচিয়ে হ*ত্যা*র হুমকি মিষ্টি খাওয়ার লোভ দেখিয়ে শিশু শিক্ষার্থীকে যৌন পীড়ন; লাইব্রেরীয়ান আটক কমিটি বিরোধে রাজশাহীতে বাস চলাচল বন্ধ, যাত্রীদের চরম দুর্ভোগ

৪ বছরের শিশুকে রেখে প্রেমিকের হাত ধরে উধাও গৃহবধূ

  • নগর ডেস্কঃ
  • আপডেট সময়: ১০:৪৪:১৩ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
  • ১৩ টাইম ভিউ

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর দুর্গাপুর উপজেলায় চার বছরের এক অবুঝ শিশুকে রেখে পরকীয়া প্রেমিকের হাত ধরে উধাও হয়েছেন মিম নামের এক গৃহবধূ। এ ঘটনায় দুর্গাপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পরে খোঁজ নিয়ে জানা যায়, নোয়াখালীর চাটখিল উপজেলার মনির নামের এক যুবকের সঙ্গে পালিয়েছেন তিনি। এ ঘটনা জানাজানির পর থেকে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিকভাবে বেশ ধুমধাম করেই লাল্টু ও মিমের বিয়ে হয়েছিল। বিয়ের পর তাদের সংসার আলোকিত করে জন্ম নেয় এক পুত্রসন্তান। কিন্তু সেই অবুঝ শিশুকে একা ফেলে অন্য এক যুবকের সঙ্গে মিমের পালিয়ে যাওয়ার বিষয়টি মেনে নিতে পারছেন না কেউই। মাকে না পেয়ে শিশুটি সারারাত কান্নাকাটি করছে, যা দেখে প্রতিবেশীরাও চরম ব্যথিত।

ভুক্তভোগী স্বামী লাল্টু জানান, চাকরির সুবাদে তিনি ঢাকায় থাকেন। গত দুই মাস আগে সন্তানকে বাড়িতে একা রেখে বাজারে যাওয়ার কথা বলে বের হন মিম। অভিযোগ রয়েছে, এ সময় তিনি নগদ তিন লাখ টাকা ও আড়াই ভরি স্বর্ণালংকার সঙ্গে নিয়ে যান। আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও তার কোনো হদিস পাওয়া যায়নি। পরে তিনি জানতে পারেন, পরকীয়া প্রেমিকের সঙ্গেই পালিয়েছেন মিম।

তিনি আরও জানান, আগের বিয়ে ও সন্তানের বিষয়টি মিম তার নতুন প্রেমিক এবং ওই যুবকের পরিবারের কাছে সম্পূর্ণ গোপন রেখেছেন। প্রতারক স্ত্রীর এমন কর্মকাণ্ডের জন্য তিনি প্রশাসনের কাছে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।

টপিক

৪ বছরের শিশুকে রেখে প্রেমিকের হাত ধরে উধাও গৃহবধূ

৪ বছরের শিশুকে রেখে প্রেমিকের হাত ধরে উধাও গৃহবধূ

আপডেট সময়: ১০:৪৪:১৩ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬