ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম :
হানিট্রাপে মাদ্রাসা শিক্ষক, পরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য শোভাযাত্রা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচি ১৯ নং ওয়ার্ড শরিফ রুমনের নেতৃত্বে প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ৪ বছরের শিশুকে রেখে প্রেমিকের হাত ধরে উধাও গৃহবধূ রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নির্বাচনে সভাপতি তোফায়েল, সম্পাদক রনি এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য ৯টি শিক্ষাবৃত্তি, আবেদন প্রক্রিয়া যেভাবে পুলিশ কোন দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্র মন্ত্রী রেলের লিজকৃত জমি ফেরত পেতে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন রাজশাহীতে যুবদলের উদ্যোগে বৃক্ষ রোপণ

শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

  • নগর ডেস্কঃ
  • আপডেট সময়: ০২:৫৬:৪১ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ১৫ টাইম ভিউ

নিজস্ব প্রতিনিধি : শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট রাজশাহী মহানগর কমিটির উদ্যোগে আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে এ শোভাযাত্রার আয়োজন করা হয়।

শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন। শুভ জন্মাষ্টমী উপলক্ষে তিনি সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানান এবং সাম্প্রদায়িক সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

র‌্যালির সময় বৃষ্টি শুরু হলেও তিনি বৃষ্টিতে ভিজেই শোভাযাত্রায় যোগ দেন এবং আয়োজকদের সঙ্গে র‌্যালিতে অংশগ্রহণ করেন। তাঁর এভাবে শোভাযাত্রায় অংশগ্রহণে উপস্থিত নেতাকর্মী ও অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
শোভাযাত্রায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট রাজশাহী মহানগর কমিটির সভাপতি অচিন্ত্য কুমার বিশ্বাস সান্টু, সাধারণ সম্পাদক অশোক কুমার সাহা ও নেতৃবৃন্দসহ সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বর্ণাঢ্য শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

টপিক

হানিট্রাপে মাদ্রাসা শিক্ষক, পরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ

শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

আপডেট সময়: ০২:৫৬:৪১ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬