ঢাকা ১০:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম :
১৬ নম্বর ওয়ার্ড যুব সমাজের উদ্যোগে মাদকবিরোধী আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে দুস্থদের মাঝে খাবার বিতরণ রাজশাহীতে আই.এইচ.টি ছাত্রদলের উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা হানিট্রাপে মাদ্রাসা শিক্ষক, পরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য শোভাযাত্রা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচি ১৯ নং ওয়ার্ড শরিফ রুমনের নেতৃত্বে প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ৪ বছরের শিশুকে রেখে প্রেমিকের হাত ধরে উধাও গৃহবধূ রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নির্বাচনে সভাপতি তোফায়েল, সম্পাদক রনি এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য ৯টি শিক্ষাবৃত্তি, আবেদন প্রক্রিয়া যেভাবে

রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনকে শুভেচ্ছা ও অভিনন্দন মিজানুর রহমান মিনুর

  • নগর ডেস্কঃ
  • আপডেট সময়: ০৮:৫৩:২৭ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
  • ২৩১ টাইম ভিউ

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) নবনিযুক্ত প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারম্যানের অন্যতম উপদেষ্টা ও ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।

শনিবার এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ‘মাহফুজুর রহমান রিটনকে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। রিটন দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। তার নেতৃত্বে রাজশাহী মহানগর আরও সুন্দর, সুশৃঙ্খল ও সমৃদ্ধ নগরীতে পরিণত হবে বলে আশা করি।’

ভূমিমন্ত্রী আরও বলেন, ‘রাজশাহীর উন্নয়ন ও নাগরিক সেবার মান বাড়াতে রিটনের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে। তার প্রতি সর্বাত্মক সহযোগিতা থাকবে। পাশাপাশি তার উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করছি।’

প্রসঙ্গত, শনিবার (১৪ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে রাজশাহী সিটি করপোরেশনসহ দেশের পাঁচটি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। অন্য সিটি করপোরেশনগুলো হলো বরিশাল, ময়মনসিংহ, রংপুর ও কুমিল্লা।

মাহফুজুর রহমান রিটন এর আগে রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি এবং মহানগর যুবদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তিনি রাজশাহী মহানগর বিএনপির নতুন কমিটিতে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

টপিক

১৬ নম্বর ওয়ার্ড যুব সমাজের উদ্যোগে মাদকবিরোধী আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন

রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনকে শুভেচ্ছা ও অভিনন্দন মিজানুর রহমান মিনুর

আপডেট সময়: ০৮:৫৩:২৭ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬