ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম :
১৬ নম্বর ওয়ার্ড যুব সমাজের উদ্যোগে মাদকবিরোধী আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে দুস্থদের মাঝে খাবার বিতরণ রাজশাহীতে আই.এইচ.টি ছাত্রদলের উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা হানিট্রাপে মাদ্রাসা শিক্ষক, পরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য শোভাযাত্রা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচি ১৯ নং ওয়ার্ড শরিফ রুমনের নেতৃত্বে প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ৪ বছরের শিশুকে রেখে প্রেমিকের হাত ধরে উধাও গৃহবধূ রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নির্বাচনে সভাপতি তোফায়েল, সম্পাদক রনি এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য ৯টি শিক্ষাবৃত্তি, আবেদন প্রক্রিয়া যেভাবে

রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনকে অভিনন্দন জানাল ‘নগর খবর’ পরিবার

  • নগর ডেস্কঃ
  • আপডেট সময়: ০৯:১২:১৬ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
  • ২৪৯ টাইম ভিউ

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) নবনিযুক্ত প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনকে স্বাগত জানিয়েছেন অনলাইন সংবাদমাধ্যম ‘নগর খবর পরিবার’-এর কর্মকর্তা ও কর্মীরা।

এক অভিনন্দন বার্তায় ‘নগর খবর’-এর সম্পাদক মামুনূর রশিদ লিটন বলেন, মাহফুজুর রহমান  দীর্ঘদিন ধরে রাজনীতি ও সমাজসেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার এই সাংগঠনিক অভিজ্ঞতা ও দক্ষ নেতৃত্বে রাজশাহী মহানগর একটি সুশৃঙ্খল, পরিচ্ছন্ন ও সমৃদ্ধ শহরে পরিণত হবে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন।

সম্পাদক আরও উল্লেখ করেন, নগরবাসীর জন্য নাগরিক সেবা নিশ্চিত করা এবং রাজশাহীর সার্বিক উন্নয়নে নতুন প্রশাসক রিটনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তিনি অঙ্গীকার করেন যে, নগরের উন্নয়নমূলক যেকোনো কর্মকাণ্ডে ‘নগর খবর পরিবার’ সর্বদা তার পাশে থাকবে। শুভেচ্ছা বার্তার শেষে তার সুস্বাস্থ্য, ভবিষ্যৎ সাফল্য ও মঙ্গল কামনা করা হয়।

প্রসঙ্গত, গত শনিবার (১৪ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে রাজশাহী সিটি করপোরেশনসহ দেশের পাঁচটি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। এর মধ্যে রাজশাহী ছাড়াও বরিশাল, ময়মনসিংহ, রংপুর ও কুমিল্লা সিটি করপোরেশনে প্রশাসক দায়িত্ব পান।

জানা গেছে, মাহফুজুর রহমান রিটন এর আগে রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি এবং মহানগর যুবদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি রাজশাহী মহানগর বিএনপির নতুন কমিটিতে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

১৬ নম্বর ওয়ার্ড যুব সমাজের উদ্যোগে মাদকবিরোধী আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন

রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনকে অভিনন্দন জানাল ‘নগর খবর’ পরিবার

আপডেট সময়: ০৯:১২:১৬ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬