ঢাকা ০৭:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম :
১৬ নম্বর ওয়ার্ড যুব সমাজের উদ্যোগে মাদকবিরোধী আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে দুস্থদের মাঝে খাবার বিতরণ রাজশাহীতে আই.এইচ.টি ছাত্রদলের উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা হানিট্রাপে মাদ্রাসা শিক্ষক, পরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য শোভাযাত্রা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচি ১৯ নং ওয়ার্ড শরিফ রুমনের নেতৃত্বে প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ৪ বছরের শিশুকে রেখে প্রেমিকের হাত ধরে উধাও গৃহবধূ রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নির্বাচনে সভাপতি তোফায়েল, সম্পাদক রনি এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য ৯টি শিক্ষাবৃত্তি, আবেদন প্রক্রিয়া যেভাবে

এনএসইউ সোশ্যাল সার্ভিস ক্লাবের উদ্যোগে মাদরাসা শিক্ষার্থীদের মধ্যে ঈদ উপহার ও ইফতার বিতরণ

  • নগর ডেস্কঃ
  • আপডেট সময়: ০২:১১:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
  • ১৮৮ টাইম ভিউ

সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধের বহিঃপ্রকাশ ঘটিয়ে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) সোশ্যাল সার্ভিস ক্লাবের উদ্যোগে ‘ইফতার ডিস্ট্রিবিউশন অ্যান্ড ঈদ ক্লোথিং’ শীর্ষক একটি মানবিক কর্মসূচি সম্পন্ন হয়েছে।

গত সোমবার (৯ মার্চ) রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত জামিয়া ইসলামিয়া দারুল কোরআন মাদরাসায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পবিত্র মাহে রমজানের আধ্যাত্মিক চেতনা থেকে অনুপ্রাণিত হয়ে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং তাদের ঈদের আনন্দে অংশীদার করা ছিল এই কর্মসূচির মূল লক্ষ্য। এতে মাদরাসার শিক্ষার্থীদের মধ্যে ইফতার বিতরণের পাশাপাশি ঈদের নতুন পোশাক উপহার হিসেবে দেওয়া হয়, যাতে তারা রমজানের আনন্দ ও ঈদের উৎসব আরও আনন্দঘনভাবে উদযাপন করতে পারে।

কর্মসূচির আওতায় মাদরাসার মোট ৫৫০ জন শিক্ষার্থীকে ঈদের উপহার বিতরণ করা হয়। এর মধ্যে ৩০০ জন ছাত্র এবং ২৫০ জন ছাত্রীকে ঈদ উপহার তুলে দেওয়া হয়। এ সময় এনএসইউ সোশ্যাল সার্ভিস ক্লাবের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে আয়োজনটি সফলভাবে পরিচালনা করেন। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে আনন্দ, উৎসাহ ও কৃতজ্ঞতার অনুভূতি লক্ষ্য করা যায়।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনা তাদের অন্যতম লক্ষ্য। তারা বিশ্বাস করে, ছোট উদ্যোগও বড় পরিবর্তন আনতে পারে। ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন সংগঠনটির সদস্যরা।

টপিক

১৬ নম্বর ওয়ার্ড যুব সমাজের উদ্যোগে মাদকবিরোধী আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন

এনএসইউ সোশ্যাল সার্ভিস ক্লাবের উদ্যোগে মাদরাসা শিক্ষার্থীদের মধ্যে ঈদ উপহার ও ইফতার বিতরণ

আপডেট সময়: ০২:১১:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬