ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম :
Fascinating dynamics and crazy time casino experiences redefine modern online gaming platforms Curiosità online e bonus esclusivi con https://ringospinsit.it per unesperienza di gioco senza precedenti Große Auswahl spannender Spielautomaten bei https://monsterwins-de.de und lukrative Bonusangebote entdecken পলাতক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিবাহ বাণিজ্য ও প্রতারণার অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে নতুন আশার কথা, শতবর্ষী প্রতিষ্ঠানের তালিকা প্রস্তুত রাজশাহীর ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছেঃ রাসিক প্রশাসক শরতের কাশফুলে নওদাপাড়া, দর্শনার্থীদের ভিড় শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন, স্মারকলিপির পর তিনজনের জামিন রাজশাহীর উদ্যোক্তা” আয়োজিত ‘শরৎ উৎসব ও মেলা’র সমাপনী অনুষ্ঠান

রাজশাহীতে র‌্যাবের অভিযানে পরিত্যক্ত ককটেল ও অস্ত্র উদ্ধার: নাশকতা আশঙ্কা

  • নগর ডেস্কঃ
  • আপডেট সময়: ০২:২১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
  • ২১৩ টাইম ভিউ

রাজশাহীতে র‌্যাবের অভিযানে পরিত্যক্ত অবস্থায় ২১টি ককটেল সদৃশ্য বস্তু ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে মহানগরীর চন্দ্রিমা থানার রেলওয়ে মাঠের উত্তর পাশে একটি লেবু বাগানে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।

র‌্যাব-৫–এর পক্ষ থেকে মঙ্গলবার (১৭ মার্চ) সকালে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। পরিত্যক্ত অবস্থায় দুটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়, যেগুলোর মধ্যে বিস্ফোরক দ্রব্য থাকার সন্দেহ ছিল। পরে বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছে বস্তাগুলো তল্লাশি করে ২১টি ককটেল সদৃশ্য বস্তু এবং এক সেট দেশীয় অস্ত্র, যার মধ্যে রয়েছে হাঁসুয়া, বড় ছোরা, ছোট ছোরা ও চাকু, উদ্ধার করে।

র‌্যাব জানায়, স্থানীয় লোকজন এই অস্ত্র ও ককটেল সংক্রান্ত বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি। প্রাথমিক ধারণা, আসন্ন ঈদ উপলক্ষে নাশকতার উদ্দেশ্যে এসব বস্তু সেখানে রাখা হয়েছিল। উদ্ধারকৃত সামগ্রী চন্দ্রিমা থানায় হস্তান্তর করা হয়েছে।

টপিক

Fascinating dynamics and crazy time casino experiences redefine modern online gaming platforms

রাজশাহীতে র‌্যাবের অভিযানে পরিত্যক্ত ককটেল ও অস্ত্র উদ্ধার: নাশকতা আশঙ্কা

আপডেট সময়: ০২:২১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬