ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]

রাজশাহীতে জমি নিয়ে বিরোধের জেরে বাড়ি ঘরে হামলা , আহত ১২

  • নগর ডেস্কঃ
  • আপডেট সময়: ০৪:৪২:২৮ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ১২ টাইম ভিউ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর চারঘাটে জমি নিয়ে বিরোধের জেরে বাড়ি ঘরে ভাংচুর ও হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ৬ নারী সহ ১২ জন।

ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে রোববার(১নভেম্বর) দুপুরের দিকে রাজশাহী নগরীর একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করেন ভূক্তোভোগীরা।

এ সময় তারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল তাদের মধ্যে এরই জের ধরে গত শুক্রবার দুপুরের দিকে চারঘাট পৌরসভার শ্রীখণ্ডী এলাকার, আজিমউদ্দিনের ছেলে ওয়াসিম,ফারুক, মৃত রহিম উদ্দিনের ছেলে মানিক, হেলালের ছেলে খুরশিদ,মুরশিদ, মজিবুর হোসেনের ছেলে পলান,হানিফের ছেলে শিহাব, মানিকের ছেলে সিজান এবং মন্টু, জয় সহ আরো ২০ থেকে ২৫ জনের একটি সংঘবদ্ধ দল সন্ত্রাসী কায়দায় দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে হামলা চালায়। এসময় বাধা দিলে গেলে ৬ নারীসহ ১২ জন তাদের হামলায় আহত হয়। এরপর তারা বাড়ি ঘর ভাংচুর করে এবং ঘরে থাকা নগদ ৫ লক্ষ টাকা এবং স্বর্নলংকার লুট করে নিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।

ঘটনার পর থেকে প্রান ভয়ে বিদ্যুৎ ও তারেকসহ পরিবারের অন্যান্য সদস্যরা বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। এ ঘটনায় সুষ্ঠু বিচার ও অপরাধীদের আইনের আওতায় আনার জোর দাবি জানান ভূক্তোভোগীরা।

টপিক

রাজশাহীতে জমি নিয়ে বিরোধের জেরে বাড়ি ঘরে হামলা , আহত ১২

আপডেট সময়: ০৪:৪২:২৮ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬