ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম :
১৬ নম্বর ওয়ার্ড যুব সমাজের উদ্যোগে মাদকবিরোধী আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে দুস্থদের মাঝে খাবার বিতরণ রাজশাহীতে আই.এইচ.টি ছাত্রদলের উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা হানিট্রাপে মাদ্রাসা শিক্ষক, পরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য শোভাযাত্রা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচি ১৯ নং ওয়ার্ড শরিফ রুমনের নেতৃত্বে প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ৪ বছরের শিশুকে রেখে প্রেমিকের হাত ধরে উধাও গৃহবধূ রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নির্বাচনে সভাপতি তোফায়েল, সম্পাদক রনি এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য ৯টি শিক্ষাবৃত্তি, আবেদন প্রক্রিয়া যেভাবে

‘জনগণ বিনা পয়সায় ভোট দিয়েছে, আমি বিনা পয়সায় সেবা দেব’ – কুমিল্লা-৪ এমপি হাসনাত আবদুল্লাহ

  • নগর ডেস্কঃ
  • আপডেট সময়: ০৬:২৭:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ৩৬৪ টাইম ভিউ

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ জনগণের কাছে তার দায়িত্ব পালনের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন, ‘আমাকে ভোট দিয়েছেন বিনা পয়সায়, তাই আমিও সেবা দেব বিনা পয়সায়।’ গত মঙ্গলবার রাতে তার ভেরিফায়েড ফেসবুক পেজে সরাসরি যুক্ত হয়ে তিনি এলাকার উন্নয়ন ও প্রশাসনিক কাজ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

১৭ ফেব্রুয়ারি শপথ নেওয়ার পর থেকে তিনি তিন সপ্তাহ ধরে এলাকার বিভিন্ন প্রকল্প ও প্রশাসনিক কার্যক্রম পর্যবেক্ষণ করছেন। তিনি জানান, উপজেলার প্রধান সমস্যা হলো রাস্তাঘাটের দুরবস্থা। বর্তমানে সড়ক ও জনপথ অধিদপ্তর, এলজিইডি এবং পিআইও-র তত্ত্বাবধানে বেশকিছু সড়ক উন্নয়ন কাজ চলছে। বর্ষার আগেই বেশকিছু কাজ শেষ করার লক্ষ্য রয়েছে। তিনি ঠিকাদারদের একাধিক প্রতিষ্ঠানের নামে কাজ নিয়ে বিলম্ব না করার আহ্বান জানিয়েছেন।

ঈদ উপলক্ষে দেবিদ্বার পৌরসভা ও ১৫টি ইউনিয়নে ভিজিএফ কার্ড বিতরণের তথ্যও তিনি জানান। পৌরসভায় ৩ হাজার ৮১৫টি এবং ইউনিয়নগুলোতে ২০ হাজার ৬৩৫টি কার্ড বরাদ্দ রয়েছে। প্রতিটি কার্ডের বিপরীতে ১০ কেজি চাল দেওয়া হবে।

এছাড়াও, সরকারি সব কার্যক্রমের তথ্য ‘জবাবদিহিতা’ নামক ফেসবুক পেজে নিয়মিত প্রকাশ করা হবে বলে ঘোষণা দিয়েছেন এমপি। এতে করে জনগণ বরাদ্দ ও প্রকল্পের অগ্রগতি সম্পর্কে সঠিক তথ্য পেতে পারবেন।

টপিক

১৬ নম্বর ওয়ার্ড যুব সমাজের উদ্যোগে মাদকবিরোধী আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন

‘জনগণ বিনা পয়সায় ভোট দিয়েছে, আমি বিনা পয়সায় সেবা দেব’ – কুমিল্লা-৪ এমপি হাসনাত আবদুল্লাহ

আপডেট সময়: ০৬:২৭:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬