ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম :
রাজশাহীর ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছেঃ রাসিক প্রশাসক শরতের কাশফুলে নওদাপাড়া, দর্শনার্থীদের ভিড় শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন, স্মারকলিপির পর তিনজনের জামিন রাজশাহীর উদ্যোক্তা” আয়োজিত ‘শরৎ উৎসব ও মেলা’র সমাপনী অনুষ্ঠান রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবেঃ মাহফুজুর রহমান রিটন রাজশাহীতে চিকিৎসা সেবা নিতে আসা নারীকে শ্লীলতাহানি ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ২ ৩১ লাখ টাকা আত্মসাৎ, থানায় হয়রানির অভিযোগ ব্যবসায়ীর বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক শিক্ষক-শিক্ষার্থীকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য ৯টি শিক্ষাবৃত্তি, আবেদন প্রক্রিয়া যেভাবে

  • নগর ডেস্কঃ
  • আপডেট সময়: ০৭:৫৭:০৯ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • ১১১ টাইম ভিউ

দীর্ঘদিন ধরে মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিয়ে আসছে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান। মূলত এসব বৃত্তির আর্থিক সহায়তা দিয়ে শিক্ষার্থীরা টিউশন ফি, বই-খাতা, পোশাকসহ শিক্ষা-সংক্রান্ত প্রয়োজনীয় খরচ অনায়াসে মেটাতে পারছে। এরই ধারাবাহিকতায় ২০২৬ খ্রিষ্টাব্দের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য বর্তমানে চালু থাকা ৯টি উল্লেখযোগ্য শিক্ষাবৃত্তির বিস্তারিত তথ্য নিচে দেওয়া হলো:

‎১. বোর্ড বৃত্তি (সরকারি)

‎মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি), মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ও কারিগরি শিক্ষা অধিদপ্তর প্রতিবছর মেধা ও সাধারণ বৃত্তি দিয়ে থাকে।

‎আবেদন ও যোগ্যতা: ফলাফল প্রকাশের কয়েক মাসের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড ও অধিদপ্তরের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

‎২. ডাচ্-বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি

‎মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের জন্য এটি দেশের অন্যতম জনপ্রিয় বেসরকারি বৃত্তি।

‎যোগ্যতা: সিটি করপোরেশন ও জেলা শহরের শিক্ষার্থীদের চতুর্থ বিষয় বাদে জিপিএ ৫.০০; গ্রামীণ ও অনগ্রসর এলাকার শিক্ষার্থীদের ক্ষেত্রে ন্যূনতম জিপিএ ৪.৮৩।

‎ভাতা: প্রতি মাসে ২,৫০০ টাকা; এছাড়া পাঠ্য উপকরণের জন্য বার্ষিক ২,৫০০ টাকা এবং পোশাকের জন্য ১,০০০ টাকা। আবেদনের সময়সীমা: আগামী ৪ সেপ্টেম্বর ২০২৬পর্যন্ত (অনলাইনে)। ২২ সেপ্টেম্বর বাছাইকৃতদের তালিকা প্রকাশ করা হবে।

‎৩. শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন

‎এইচএসসি পর্যায়ে অধ্যয়নরত মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের জন্য এই বৃত্তি প্রদান করা হয়।

‎যোগ্যতা: সিটি করপোরেশন এলাকায় বিজ্ঞানে জিপিএ ৫.০০ ও অন্যান্য বিভাগে ৪.৮০; বাইরের শিক্ষাপ্রতিষ্ঠানে বিজ্ঞানে ৪.৮০ ও অন্যান্য বিভাগে ৪.৫০। (অভিভাবকের বার্ষিক আয় ২ লাখ টাকার কম হতে হবে)। আবেদনের সময়সীমা:আগামী ২৭ আগস্ট ২০২৬ পর্যন্ত (অনলাইনে)।

‎৪. প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট

‎একাদশ ও আলিম প্রথম বর্ষে ভর্তি হওয়া আর্থিকভাবে অসচ্ছল (অভিভাবকের বার্ষিক আয় ৩ লাখ টাকার কম) পরিবারের শিক্ষার্থীদের এই সহায়তা দেওয়া হয়।

‎বর্তমান অবস্থা: ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আবেদন প্রক্রিয়া ইতোমধ্যেই শেষ হয়েছে।

‎৫. সোনালী ব্যাংক শিক্ষাবৃত্তি

‎সোনালী ব্যাংক পিএলসি তাদের সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির আওতায় দরিদ্র ও অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষার্থীদের সহায়তা করে।

‎আবেদন: নতুন বিজ্ঞপ্তি সোনালী ব্যাংকের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ হলে নির্ধারিত নিয়ম অনুযায়ী আবেদন করতে হবে।

‎৬. সমন্বিত উপবৃত্তি কর্মসূচি

‎সরকারের এই কর্মসূচির আওতায় একাদশ শ্রেণির যোগ্য শিক্ষার্থীদের উপবৃত্তি দেওয়া হয়।

‎শর্ত: অন্য কোনো সরকারি উৎস, শিক্ষা বোর্ডের মেধা/সাধারণ বৃত্তি বা অভিভাবকের শিক্ষা ভাতা সুবিধাভোগীরা এতে আবেদন করতে পারবেন না।

‎৭. ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড বৃত্তি

‎প্রবাসী কর্মীদের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ সন্তানদের জন্য সরকার এই বৃত্তির ব্যবস্থা করে থাকে।

‎আবেদন: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়/কল্যাণ বোর্ডের বিজ্ঞপ্তির মাধ্যমে আবেদনের সুযোগ পাওয়া যায়।

‎৮. মেঘনা গ্রুপ (নাম্বার ওয়ান বাবার কৃতী সন্তান)

‎প্রান্তিক পর্যায়ের চা-দোকানিদের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া সন্তানদের জন্য এই সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি কর্মসূচি।

‎সুবিধা: এককালীন উপবৃত্তি, এইচএসসি কোর্সের অনলাইন অ্যাক্সেস, সনদ, ক্রেস্ট ও বিশেষ উপহার। আবেদনের সময়সীমা:আগামী ২৫ আগস্ট ২০২৬ পর্যন্ত (বিনামূল্যে)।

‎৯. মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন

‎যুক্তরাষ্ট্র ভিত্তিক দাতব্য সংস্থাটি আর্থিকভাবে অসচ্ছল ও চরম মেধাবী শিক্ষার্থীদের উচ্চমাধ্যমিকে ভর্তি ও মাসিক বৃত্তির জন্য অর্থায়ন করে।

‎আবেদন: চলতি বছরের নতুন বিজ্ঞপ্তি তাদের অফিশিয়াল প্ল্যাটফর্মে প্রকাশ হওয়ার পর আবেদন করা যাবে।

‎আবেদনের সময় প্রয়োজনীয় সতর্কতা:

‎যেকোনো বৃত্তিতে আবেদনের আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অফিশিয়াল বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে নেওয়া জরুরি। প্রতিটি বৃত্তির শর্তাবলি, শিক্ষাগত যোগ্যতা ও প্রয়োজনীয় নথিপত্র ভিন্ন হয়ে থাকে। বিশেষ করে অনলাইন ফরম পূরণের সময় কোনো ভুল তথ্য বা অসম্পূর্ণ কাগজপত্র জমা দিলে আবেদনটি বাতিল হতে পারে। তাই আবেদনের শেষ তারিখের অপেক্ষা না করে নির্ধারিত সময়সীমার মধ্যেই সঠিক তথ্য দিয়ে আবেদন সম্পন্ন করার পরামর্শ সংশ্লিষ্টদের।

টপিক
জনপ্রিয় পোস্ট

রাজশাহীর ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছেঃ রাসিক প্রশাসক

এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য ৯টি শিক্ষাবৃত্তি, আবেদন প্রক্রিয়া যেভাবে

আপডেট সময়: ০৭:৫৭:০৯ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬