ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম :
রাজশাহীর উদ্যোক্তা” আয়োজিত ‘শরৎ উৎসব ও মেলা’র সমাপনী অনুষ্ঠান রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবেঃ মাহফুজুর রহমান রিটন রাজশাহীতে চিকিৎসা সেবা নিতে আসা নারীকে শ্লীলতাহানি ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ২ ৩১ লাখ টাকা আত্মসাৎ, থানায় হয়রানির অভিযোগ ব্যবসায়ীর বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক শিক্ষক-শিক্ষার্থীকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিঙ্গাডোবা ক্যাথলিক গোরস্থানে ইউনিব্লক সড়ক ও আরসিসি ড্রেন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ১৬ নম্বর ওয়ার্ড যুব সমাজের উদ্যোগে মাদকবিরোধী আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে দুস্থদের মাঝে খাবার বিতরণ রাজশাহীতে আই.এইচ.টি ছাত্রদলের উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

রাজশাহীর উদ্যোক্তা” আয়োজিত ‘শরৎ উৎসব ও মেলা’র সমাপনী অনুষ্ঠান

  • নগর ডেস্কঃ
  • আপডেট সময়: ১১:৪৫:৩১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • ১৯ টাইম ভিউ

নিজস্ব প্রতিনিধি : “রাজশাহীর উদ্যোক্তা” আয়োজিত ‘শরৎ উৎসব ও মেলা’র সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার রাতে নগরীর টি-বাঁধের বিপরীতে পিঁপড়া আপ্যায়ন ও কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। অনুষ্ঠানের শুরুতে রাসিক প্রশাসক মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে। তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় সহযোগিতা ও সুযোগ সৃষ্টি করা জরুরি। আগামীতে আরও বড় পরিসরে উদ্যোক্তা মেলার আয়োজন করা যায়, সে বিষয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।

তিনি আরও বলেন, উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য ও সেবার প্রচার এবং বাজার সম্প্রসারণে এ ধরনের মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ ও প্রয়োজনীয় সহায়তা প্রদানের মাধ্যমে তাদের স্বাবলম্বী করে তুলতে বর্তমান সরকার কাজ করছে।

মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, তরুণদের উদ্ভাবনী চিন্তা ও উদ্যোগই দেশের অর্থনৈতিক অগ্রগতিকে আরও গতিশীল করবে।

এ সময় মেলার অর্গানাইজার তৌহিদ ফেরদৌস তন্ময়, নিপাশ বিপু, তোহা রহমান উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর শরৎ উৎসব ও মেলা’ শুরু হয়েছিল। সাত দিনব্যাপী মেলায় প্রায় ৭০ স্টল ছিল। মেলায় বিভিন্ন উদ্যোক্তা এবং বিপুল সংখ্যক শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

টপিক
জনপ্রিয় পোস্ট

রাজশাহীর উদ্যোক্তা” আয়োজিত ‘শরৎ উৎসব ও মেলা’র সমাপনী অনুষ্ঠান

রাজশাহীর উদ্যোক্তা” আয়োজিত ‘শরৎ উৎসব ও মেলা’র সমাপনী অনুষ্ঠান

আপডেট সময়: ১১:৪৫:৩১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬