ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম :
রাজশাহীর ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছেঃ রাসিক প্রশাসক শরতের কাশফুলে নওদাপাড়া, দর্শনার্থীদের ভিড় শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন, স্মারকলিপির পর তিনজনের জামিন রাজশাহীর উদ্যোক্তা” আয়োজিত ‘শরৎ উৎসব ও মেলা’র সমাপনী অনুষ্ঠান রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবেঃ মাহফুজুর রহমান রিটন রাজশাহীতে চিকিৎসা সেবা নিতে আসা নারীকে শ্লীলতাহানি ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ২ ৩১ লাখ টাকা আত্মসাৎ, থানায় হয়রানির অভিযোগ ব্যবসায়ীর বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক শিক্ষক-শিক্ষার্থীকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

রাজশাহীর ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছেঃ রাসিক প্রশাসক

  • নগর ডেস্কঃ
  • আপডেট সময়: ০৭:৩৮:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • ১৭ টাইম ভিউ

নিজস্ব প্রতিনিধি : রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেছেন, রাজশাহীর ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। মহানগরীর ৩০টি ওয়ার্ডে ২১টি খেলার মাঠ এবং ১৬টি ফুটসাল গ্রাউন্ড তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে নগরীর হাইটেক পার্ক সংলগ্ন মাঠে কিশোর ফুটবল একাডেমি রাজশাহী ও সোনালী অতীত ক্লাব লালবাগ, ঢাকার মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচিত হওয়ার আগে ৩১ দফা রূপরেখা ঘোষণা করেছিলেন। দায়িত্ব গ্রহণের পর ১৮০ দিনের মধ্যেই এর অনেকগুলো বাস্তবায়ন করা হয়েছে। বর্তমান সরকার দেশের মানুষের কল্যাণে প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। নতুন ক্রীড়াবিদ তৈরি করতে নতুন কুঁড়ি স্পোর্টস চালু করা হয়েছে। সাবেক খেলোয়াড়দের সম্মানী প্রদান করা হচ্ছে।

তিনি বলেন, তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করতে পারলে তারা মাদক ও অপরাধ থেকে দূরে থাকবে। একটি মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, আরো সুন্দর ও স্বাস্থ্যকর আধুনিক রাজশাহী গড়ে তুলতে আমরা কাজ করে যাচ্ছি। এ কাজে সকলের সহযোগিতা প্রয়োজন।

অনুষ্ঠানে বক্তব্যে রাসিক প্রশাসক হাইটেক পার্ক সংলগ্ন মাঠের গ্যালারি, ড্রেসিং রুম, সুইমিং পুল সহ অন্যান্য অবকাঠামো উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও দেশ ট্রাভেলস স্বত্বাধিকারী মোঃ বজলুর রহমান রতন। এ সময় ক্রীড়া সংগঠক ও খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল, মতিহার থানা বিএনপির সাধারণ সম্পাদক আল মামুন বাবু, দপ্তরের দায়িত্বে মঈদুর রহমান মঈদ এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কিশোর ফুটবল একাডেমি আয়োজিত প্রীতি ম্যাচে সোনালী অতীত ক্লাব লালবাগ, ঢাকাকে ৩-০ গোলে হারিয়েছে কিশোর ফুটবল একাডেমি রাজশাহী। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন রাসিক প্রশাসক।

টপিক
জনপ্রিয় পোস্ট

রাজশাহীর ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছেঃ রাসিক প্রশাসক

রাজশাহীর ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছেঃ রাসিক প্রশাসক

আপডেট সময়: ০৭:৩৮:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬