ঢাকা ০৩:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম :
শিক্ষক-শিক্ষার্থীকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিঙ্গাডোবা ক্যাথলিক গোরস্থানে ইউনিব্লক সড়ক ও আরসিসি ড্রেন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ১৬ নম্বর ওয়ার্ড যুব সমাজের উদ্যোগে মাদকবিরোধী আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে দুস্থদের মাঝে খাবার বিতরণ রাজশাহীতে আই.এইচ.টি ছাত্রদলের উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা হানিট্রাপে মাদ্রাসা শিক্ষক, পরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য শোভাযাত্রা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচি ১৯ নং ওয়ার্ড শরিফ রুমনের নেতৃত্বে প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ৪ বছরের শিশুকে রেখে প্রেমিকের হাত ধরে উধাও গৃহবধূ

মাঠে বিপর্যয়, ট্রান্সফার বাজারে তুঙ্গে ব্রাজিল

  • নগর ডেস্কঃ
  • আপডেট সময়: ০৪:৫১:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
  • ২২১ টাইম ভিউ

বিশ্ব ফুটবলের ঐতিহাসিক শক্তি ব্রাজিল বর্তমানে সময়ের এক কঠিন পর্যায় অতিক্রম করছে। কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় এবং বয়সভিত্তিক ফুটবলে বারবার ব্যর্থতার পর, আগামী বিশ্বকাপের বাছাইপর্বেও তাদের শুরুটা ছিল নিদারুণ হতাশাজনক। তবে মাঠের বাইরে ফুটবলার আমদানি-রফতানির বাজারে ‘সাম্বার দেশ’ এখনও সমানে শীর্ষে।

সাম্প্রতিক ফিফার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। গত জানুয়ারির ট্রান্সফার বাজারের হিসেব অনুযায়ী, সর্বোচ্চ ৪০৯ জন ফুটবলার ব্রাজিলিয়ান ক্লাবে যোগ দিয়েছেন। অন্যদিকে, দেশটি ছেড়ে বাইরের লিগে পাড়ি জমিয়েছেন ২৪৯ জন ফুটবলার।

খেলোয়াড় আমদানির দিক থেকে পর্তুগাল (২৫২ জন) ও আর্জেন্টিনা (২২৬ জন) যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে। তবে অর্থনৈতিক বিবেচনায় চিত্রটি ভিন্ন। খেলোয়াড় কেনায় সবচেয়ে বেশি অর্থ খরচ করেছে ফ্রান্স—২৯ কোটি ১৯ লাখ ডলার। এই খাতে ব্রাজিলের অবস্থান পঞ্চম, তারা খরচ করেছে ১২ কোটি ২৬ লাখ ডলার। ইংল্যান্ড ও স্পেন খরচের দিক থেকে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে।

খেলোয়াড় রফতানি বা বিক্রির ক্ষেত্রেও ব্রাজিল শীর্ষস্থান ধরে রেখেছে। জানুয়ারিতে ব্রাজিলিয়ান ক্লাবগুলো ২৪৯ জন খেলোয়াড় বিক্রি করে ২৫ কোটি ১২ লাখ ডলার আয় করেছে, যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। সংখ্যার দিক থেকে আর্জেন্টিনা মাত্র একজনের ব্যবধানে পিছিয়ে (২৪৮ জন) থাকলেও, আয়ের হিসেবে তারা অনেক পিছিয়ে—মাত্র ১০ কোটি ৯৩ লাখ ডলার। এ তালিকায় ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্র পরবর্তী অবস্থানে রয়েছে।

জানুয়ারি মাসে বিশ্বব্যাপী মোট ৪ হাজার ৭১৬টি দলবদল হয়েছে। এর মধ্যে ৩ হাজার ৯৬৪টিই ছিল ফ্রি ট্রান্সফার। আর মোট খরচ হয়েছে ১৪৬ কোটি ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ৮.২ শতাংশ কম।

জনপ্রিয় পোস্ট

শিক্ষক-শিক্ষার্থীকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

মাঠে বিপর্যয়, ট্রান্সফার বাজারে তুঙ্গে ব্রাজিল

আপডেট সময়: ০৪:৫১:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬