ঢাকা ০৩:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম :
শিক্ষক-শিক্ষার্থীকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিঙ্গাডোবা ক্যাথলিক গোরস্থানে ইউনিব্লক সড়ক ও আরসিসি ড্রেন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ১৬ নম্বর ওয়ার্ড যুব সমাজের উদ্যোগে মাদকবিরোধী আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে দুস্থদের মাঝে খাবার বিতরণ রাজশাহীতে আই.এইচ.টি ছাত্রদলের উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা হানিট্রাপে মাদ্রাসা শিক্ষক, পরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য শোভাযাত্রা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচি ১৯ নং ওয়ার্ড শরিফ রুমনের নেতৃত্বে প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ৪ বছরের শিশুকে রেখে প্রেমিকের হাত ধরে উধাও গৃহবধূ

পবিত্র লাইলাতুল কদর আজ

  • নগর ডেস্কঃ
  • আপডেট সময়: ০৮:২৪:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
  • ২০২ টাইম ভিউ

পবিত্র লাইলাতুল কদর আজ: ইবাদত-বন্দেগিতে কাটবে মুসলমানদের মহিমান্বিত রাত

হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ ও ফজিলতপূর্ণ রাত পবিত্র লাইলাতুল কদর আজ সোমবার। মুসলমানদের কাছে এই রাত অত্যন্ত মর্যাদাপূর্ণ ও পুণ্যময়। ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য লাভের আশায় নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির-আজকার এবং দোয়া-মোনাজাতের মাধ্যমে রাতটি অতিবাহিত করবেন।

ইসলাম ধর্ম অনুযায়ী, এই মহিমান্বিত রাতেই পবিত্র কোরআন নাজিল হয়েছিল। পবিত্র কোরআনে ‘আল-কদর’ নামে একটি সূরা রয়েছে, যেখানে এই রাতের মর্যাদা ও গুরুত্ব বর্ণনা করা হয়েছে। ‘শবেকদর’ শব্দটি ফারসি ভাষা থেকে এসেছে—‘শব’ অর্থ রাত এবং ‘কদর’ অর্থ মর্যাদা বা সম্মান। আরবি ভাষায় একে বলা হয় ‘লাইলাতুল কদর’, যার অর্থ মহিমান্বিত বা সম্মানিত রাত।

ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এই রাতে আল্লাহ তাআলা বান্দাদের মর্যাদা বৃদ্ধি করেন এবং মানুষের ভাগ্য নির্ধারণ করেন। কোরআনে উল্লেখ আছে, এই এক রাতের ইবাদতের সওয়াব এক হাজার মাসের ইবাদতের চেয়েও বেশি।

এ কারণে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও মুসলমানরা এ রাতটি গভীর ইবাদতের মাধ্যমে পালন করেন। অনেকেই গুনাহ মাফের আশায় নফল নামাজ আদায়, কোরআন তিলাওয়াত এবং বিশেষ দোয়া-মোনাজাতে রাত কাটান।

পবিত্র এই রাতে অনেক মুসল্লি কবরস্থানে গিয়ে মৃত স্বজনদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করেন। শবে কদর উপলক্ষে দেশে ২৭ রমজানে সরকারি ছুটিও ঘোষণা করা হয়েছে।

পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এক বাণীতে তিনি বলেন, এই মহিমান্বিত রাত মানবজাতির জন্য রহমত, ক্ষমা ও কল্যাণের বার্তা নিয়ে আসে। তিনি সবাইকে বেশি বেশি ইবাদত-বন্দেগি ও মানবকল্যাণমূলক কাজে আত্মনিয়োগের আহ্বান জানান।

প্রধানমন্ত্রী আরও বলেন, পবিত্র লাইলাতুল কদরের শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবনে শান্তি, ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন, এই রাতের অসীম রহমত ও বরকত যেন সবার জীবনে নেমে আসে এবং দেশ শান্তি ও অগ্রগতির পথে এগিয়ে যায়।

টপিক
জনপ্রিয় পোস্ট

শিক্ষক-শিক্ষার্থীকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

পবিত্র লাইলাতুল কদর আজ

আপডেট সময়: ০৮:২৪:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬