ঢাকা ১১:০৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম :
শিক্ষক-শিক্ষার্থীকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিঙ্গাডোবা ক্যাথলিক গোরস্থানে ইউনিব্লক সড়ক ও আরসিসি ড্রেন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ১৬ নম্বর ওয়ার্ড যুব সমাজের উদ্যোগে মাদকবিরোধী আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে দুস্থদের মাঝে খাবার বিতরণ রাজশাহীতে আই.এইচ.টি ছাত্রদলের উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা হানিট্রাপে মাদ্রাসা শিক্ষক, পরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য শোভাযাত্রা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচি ১৯ নং ওয়ার্ড শরিফ রুমনের নেতৃত্বে প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ৪ বছরের শিশুকে রেখে প্রেমিকের হাত ধরে উধাও গৃহবধূ

রফতানি স্থবিরতা ও আমদানি বৃদ্ধিতে বাড়ছে বাণিজ্য ঘাটতি

  • নগর ডেস্কঃ
  • আপডেট সময়: ০২:৪৭:৪২ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
  • ২১৪ টাইম ভিউ

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) রফতানি আয় কমে যাওয়া এবং আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় দেশের বাণিজ্য ঘাটতি উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, এ সময়ে বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ১ হাজার ৩৮০ কোটি (১৩ দশমিক ৮০ বিলিয়ন) ডলার। আগের অর্থবছরের একই সময়ে এ ঘাটতি ছিল ১ হাজার ১৭৫ কোটি (১১ দশমিক ৭৫ বিলিয়ন) ডলার। ফলে বছর পূর্ববর্তী সময়ের তুলনায় বাণিজ্য ঘাটতি বেড়েছে প্রায় ১৭ দশমিক ৪৩ শতাংশ।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, চলতি অর্থবছরের জুলাই-জানুয়ারিতে মোট রফতানি হয়েছে দুই হাজার ৬০৯ কোটি ডলারের পণ্য। অন্যদিকে, একই সময়ে আমদানি ব্যয় হয়েছে তিন হাজার ৯৮৯ কোটি ডলার। গত অর্থবছরের একই সময়ের তুলনায় এবার আমদানি বেড়েছে প্রায় ৪ দশমিক ৬ শতাংশ, যেখানে রফতানি কমেছে প্রায় ১ দশমিক ১ শতাংশ। রফতানিতে এই স্থবিরতার পেছনে বিশ্ববাজারে চাহিদা কমে যাওয়া এবং প্রধান রফতানি বাজারগুলোতে অর্থনৈতিক অনিশ্চয়তা দায়ী বলে মনে করছেন অর্থনীতিবিদরা। বিশেষ করে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বাজারে মূল্যস্ফীতি ও ভোক্তাদের ব্যয় সংকোচনের কারণে তৈরি পোশাকসহ বিভিন্ন পণ্যের অর্ডার কমেছে। এছাড়া রমজান মাসকে কেন্দ্র করে পণ্য আমদানি বৃদ্ধিও বাণিজ্য ঘাটতি বাড়ার অন্যতম কারণ।

তবে বাণিজ্য ঘাটতি বাড়লেও ইতিবাচক দিক হলো, চলতি অর্থবছরের প্রথম সাত মাসে দেশের চলতি হিসাবের (কারেন্ট অ্যাকাউন্ট) ঘাটতি উল্লেখযোগ্য হারে কমেছে। এ সময়ে চলতি হিসাবের ঘাটতি দাঁড়িয়েছে ৩৮১ মিলিয়ন ডলার, যা গত বছরের একই সময়ে ছিল ১ দশমিক ৩৫ বিলিয়ন ডলার। এছাড়া, আর্থিক হিসাবে ২ বিলিয়ন ডলারের উদ্বৃত্ত রেকর্ড হয়েছে, যা গত বছর ছিল মাত্র ৩৩১ মিলিয়ন ডলার। সার্বিক লেনদেনের ভারসাম্যেও এসময় ২ দশমিক ২৮ বিলিয়ন ডলারের উদ্বৃত্ত দেখা গেছে।

বিশ্লেষকরা বলছেন, ভারত ও কম্বোডিয়ার মতো প্রতিদ্বন্দ্বী দেশগুলোর তুলনায় বাংলাদেশের রফতানি প্রতিযোগিতা ক্ষমতা বাড়াতে হলে পণ্যের বৈচিত্র্য আনতে হবে এবং উৎপাদন খরচ কমাতে হবে। বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন সতর্ক করে বলেছেন, চলমান বিশ্ব পরিস্থিতি ও যুদ্ধের প্রভাব ভবিষ্যতে বিনিময় হারের ওপর চাপ সৃষ্টি করতে পারে। তিনি বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণে বাংলাদেশ ব্যাংকের সতর্ক পদক্ষেপের ওপর গুরুত্ব দিয়েছেন।

জনপ্রিয় পোস্ট

শিক্ষক-শিক্ষার্থীকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

রফতানি স্থবিরতা ও আমদানি বৃদ্ধিতে বাড়ছে বাণিজ্য ঘাটতি

আপডেট সময়: ০২:৪৭:৪২ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬