ঢাকা ০২:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম :
শিক্ষক-শিক্ষার্থীকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিঙ্গাডোবা ক্যাথলিক গোরস্থানে ইউনিব্লক সড়ক ও আরসিসি ড্রেন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ১৬ নম্বর ওয়ার্ড যুব সমাজের উদ্যোগে মাদকবিরোধী আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে দুস্থদের মাঝে খাবার বিতরণ রাজশাহীতে আই.এইচ.টি ছাত্রদলের উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা হানিট্রাপে মাদ্রাসা শিক্ষক, পরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য শোভাযাত্রা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচি ১৯ নং ওয়ার্ড শরিফ রুমনের নেতৃত্বে প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ৪ বছরের শিশুকে রেখে প্রেমিকের হাত ধরে উধাও গৃহবধূ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম

  • নগর ডেস্কঃ
  • আপডেট সময়: ০৫:২৬:১৫ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
  • ১৯০ টাইম ভিউ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন উপাচার্য (ভিসি) নিয়োগ পেয়েছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) বর্তমান উপাচার্য ও ঢাবির পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম।

সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম এর আগে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা ও গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন।

এর আগে, গত ২২ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান শিক্ষা মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন এবং রাষ্ট্রপতির কাছে উপাচার্যের পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন জমা দেন। জনসংযোগ দপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, তিনি তাঁর মূল পদে (উন্নয়ন অধ্যয়ন বিভাগের গ্রেড–১ অধ্যাপক) ফেরার জন্য এ আবেদন জমা দিয়েছেন।

পদত্যাগের ব্যাখ্যায় নিয়াজ আহমেদ খান জানিয়েছেন যে, একটি নিয়মিত রাজনৈতিক সরকার দায়িত্ব নিলে তারা যেন নিজেদের মতো করে প্রশাসন গঠন করতে পারে, সেটাই তিনি চান। তিনি আরও বলেন, ২০২৪ সালের আগস্টে ছাত্র–জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর একটি বিশেষ ও আপৎকালীন পরিস্থিতিতে তিনি এই দায়িত্ব গ্রহণ করেছিলেন। সে সময় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছিল; সেই পরিস্থিতি থেকে বিশ্ববিদ্যালয়কে স্থিতিশীলতায় ফেরানোই ছিল তার প্রধান লক্ষ্য।

টপিক
জনপ্রিয় পোস্ট

শিক্ষক-শিক্ষার্থীকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম

আপডেট সময়: ০৫:২৬:১৫ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬