ঢাকা ০৩:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম :
শিক্ষক-শিক্ষার্থীকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিঙ্গাডোবা ক্যাথলিক গোরস্থানে ইউনিব্লক সড়ক ও আরসিসি ড্রেন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ১৬ নম্বর ওয়ার্ড যুব সমাজের উদ্যোগে মাদকবিরোধী আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে দুস্থদের মাঝে খাবার বিতরণ রাজশাহীতে আই.এইচ.টি ছাত্রদলের উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা হানিট্রাপে মাদ্রাসা শিক্ষক, পরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য শোভাযাত্রা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচি ১৯ নং ওয়ার্ড শরিফ রুমনের নেতৃত্বে প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ৪ বছরের শিশুকে রেখে প্রেমিকের হাত ধরে উধাও গৃহবধূ

উচ্চশিক্ষায় বড় পরিবর্তন: রাবি’র নতুন উপাচার্য ড. ফরিদুল ইসলাম, ঢাবি’ত ড. ওবায়দুল

  • নগর ডেস্কঃ
  • আপডেট সময়: ০৭:৫৫:২১ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
  • ২০১ টাইম ভিউ

দেশের উচ্চশিক্ষা খাতে ব্যাপক পরিবর্তনের ধারাবাহিকতায় বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য নিয়োগের ঘোষণা দিয়েছে সরকার। এর মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব পাচ্ছেন মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম।

সোমবার (১৬ মার্চ) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন। বর্তমানে রাবি জিয়া পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন ড. ফরিদুল ইসলাম। নিয়োগ প্রসঙ্গে তিনি গণমাধ্যমকে জানান, বিষয়টি তিনি ইতোমধ্যে জানতে পেরেছেন এবং দায়িত্ব পালনের জন্য মানসিকভাবে প্রস্তুত আছেন, যদিও এখনো তিনি আনুষ্ঠানিক প্রজ্ঞাপন হাতে পাননি।

একইসঙ্গে দেশের অন্যতম প্রধান শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বেও পরিবর্তন আসছে। জানা গেছে, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলানকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পাচ্ছেন অধ্যাপক ছিদ্দিকুর রহমান খান।

এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রো-ভিসি অধ্যাপক ড. মামুনুল ইসলান সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পাচ্ছেন। শিক্ষামন্ত্রী এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানসহ গুরুত্বপূর্ণ পদেও নতুন নিয়োগের ঘোষণা দেন।

টপিক
জনপ্রিয় পোস্ট

শিক্ষক-শিক্ষার্থীকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

উচ্চশিক্ষায় বড় পরিবর্তন: রাবি’র নতুন উপাচার্য ড. ফরিদুল ইসলাম, ঢাবি’ত ড. ওবায়দুল

আপডেট সময়: ০৭:৫৫:২১ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬