ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম :
রাজশাহীতে যুবদলের উদ্যোগে বৃক্ষ রোপণ বাগমারায় যুবদল নেতার বিরুদ্ধে ডিশ ব্যবসা দখলের অভিযোগে ভুক্তভোগী নারীর সংবাদ সম্মেলন রাজশাহীতে কু*পি*য়ে জ*খম, ফেসবুক লাইভে অ*স্ত্র উঁচিয়ে হ*ত্যা*র হুমকি মিষ্টি খাওয়ার লোভ দেখিয়ে শিশু শিক্ষার্থীকে যৌন পীড়ন; লাইব্রেরীয়ান আটক কমিটি বিরোধে রাজশাহীতে বাস চলাচল বন্ধ, যাত্রীদের চরম দুর্ভোগ এমপিওভুক্তি প্রক্রিয়ায় নতুন নীতিমালা: পুরনো তালিকা বাতিল, পুনরায় আবেদন গ্রহণ ‘ডোরেমন’ নির্মাতা মারা গেছেন,জাপানের অ্যানিমেশন জগতে শোকের ছায়া দেশে ঈদুল ফিতর শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ জন পরিচ্ছন্নকর্মী জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমন প্রয়াত

রাজশাহীতে র‌্যাবের অভিযানে পরিত্যক্ত ককটেল ও অস্ত্র উদ্ধার: নাশকতা আশঙ্কা

  • নগর ডেস্কঃ
  • আপডেট সময়: ০২:২১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
  • ১৬৭ টাইম ভিউ

রাজশাহীতে র‌্যাবের অভিযানে পরিত্যক্ত অবস্থায় ২১টি ককটেল সদৃশ্য বস্তু ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে মহানগরীর চন্দ্রিমা থানার রেলওয়ে মাঠের উত্তর পাশে একটি লেবু বাগানে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।

র‌্যাব-৫–এর পক্ষ থেকে মঙ্গলবার (১৭ মার্চ) সকালে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। পরিত্যক্ত অবস্থায় দুটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়, যেগুলোর মধ্যে বিস্ফোরক দ্রব্য থাকার সন্দেহ ছিল। পরে বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছে বস্তাগুলো তল্লাশি করে ২১টি ককটেল সদৃশ্য বস্তু এবং এক সেট দেশীয় অস্ত্র, যার মধ্যে রয়েছে হাঁসুয়া, বড় ছোরা, ছোট ছোরা ও চাকু, উদ্ধার করে।

র‌্যাব জানায়, স্থানীয় লোকজন এই অস্ত্র ও ককটেল সংক্রান্ত বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি। প্রাথমিক ধারণা, আসন্ন ঈদ উপলক্ষে নাশকতার উদ্দেশ্যে এসব বস্তু সেখানে রাখা হয়েছিল। উদ্ধারকৃত সামগ্রী চন্দ্রিমা থানায় হস্তান্তর করা হয়েছে।

টপিক

রাজশাহীতে যুবদলের উদ্যোগে বৃক্ষ রোপণ

রাজশাহীতে র‌্যাবের অভিযানে পরিত্যক্ত ককটেল ও অস্ত্র উদ্ধার: নাশকতা আশঙ্কা

আপডেট সময়: ০২:২১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬