ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম :
শিক্ষক-শিক্ষার্থীকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিঙ্গাডোবা ক্যাথলিক গোরস্থানে ইউনিব্লক সড়ক ও আরসিসি ড্রেন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ১৬ নম্বর ওয়ার্ড যুব সমাজের উদ্যোগে মাদকবিরোধী আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে দুস্থদের মাঝে খাবার বিতরণ রাজশাহীতে আই.এইচ.টি ছাত্রদলের উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা হানিট্রাপে মাদ্রাসা শিক্ষক, পরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য শোভাযাত্রা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচি ১৯ নং ওয়ার্ড শরিফ রুমনের নেতৃত্বে প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ৪ বছরের শিশুকে রেখে প্রেমিকের হাত ধরে উধাও গৃহবধূ

দেশে ঈদুল ফিতর শনিবার

  • নগর ডেস্কঃ
  • আপডেট সময়: ০৯:৩৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • ২৩৪ টাইম ভিউ

ফাইল ছবি

শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় রমজান ৩০ দিন পূর্ণ হচ্ছে শুক্রবার।

রাষ্ট্রীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, দেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় শুক্রবার (২০ মার্চ) রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে। ফলে বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে শনিবার (২১ মার্চ)।

হিজরি ১৪৪৭ সনের শাওয়াল মাসের চাঁদ দেখার লক্ষ্যে বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ)।

এর আগে বুধবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের আকাশেও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। সেখানে বৃহস্পতিবার রমজান মাস ৩০ দিন পূর্ণ হওয়ায় আগামীকাল শুক্রবার (২০ মার্চ) সে সব দেশে ঈদুল ফিতর উদযাপিত হবে।

চাঁদ দেখার প্রচলিত পদ্ধতির পরিবর্তে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবকে ভিত্তি ধরে তুরস্ক ও সিঙ্গাপুর আগেই ঈদের তারিখ নির্ধারণ করেছে। তুরস্কে শুক্রবার এবং সিঙ্গাপুরে শনিবার ঈদুল ফিতর উদযাপিত হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর পরদিন বাংলাদেশে ঈদ উদযাপিত হয়ে থাকে। তবে শাওয়ালের চাঁদ দেখা সাপেক্ষে অনেক সময় একই দিনও ঈদুল ফিতর উদযাপিত হয়।

টপিক
জনপ্রিয় পোস্ট

শিক্ষক-শিক্ষার্থীকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

দেশে ঈদুল ফিতর শনিবার

আপডেট সময়: ০৯:৩৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬