ঢাকা ০৪:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম :
বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক শিক্ষক-শিক্ষার্থীকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিঙ্গাডোবা ক্যাথলিক গোরস্থানে ইউনিব্লক সড়ক ও আরসিসি ড্রেন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ১৬ নম্বর ওয়ার্ড যুব সমাজের উদ্যোগে মাদকবিরোধী আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে দুস্থদের মাঝে খাবার বিতরণ রাজশাহীতে আই.এইচ.টি ছাত্রদলের উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা হানিট্রাপে মাদ্রাসা শিক্ষক, পরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য শোভাযাত্রা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচি ১৯ নং ওয়ার্ড শরিফ রুমনের নেতৃত্বে প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ

‘ডোরেমন’ নির্মাতা মারা গেছেন,জাপানের অ্যানিমেশন জগতে শোকের ছায়া

  • নগর ডেস্কঃ
  • আপডেট সময়: ০৪:৫২:১১ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
  • ২৬০ টাইম ভিউ

জাপানের জনপ্রিয় কার্টুন সিরিজ ডোরেমন-এর নির্মাতা সুতোমু শিবায়ামা মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৪ বছর। দীর্ঘ দিন ধরে ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন তিনি। ৬ মার্চ তার মৃত্যু হয়। তার মৃত্যুর খবরে জাপানের অ্যানিমেশন শিল্পে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

স্টুডিও আজিয়াদো এক বিবৃতিতে জানায়, তিনি দীর্ঘদিন ডোরেমন ধারাবাহিকের গুরুত্বপূর্ণ পরিচালকের দায়িত্বে ছিলেন। তিনি ছিলেন নিন্তামা রান্তারো ধারাবাহিকের প্রধান পরিচালক। তার অবদানের জন্য তিনি অ্যানিমেশন জগতে একজন পথপ্রদর্শক হিসেবে পরিচিত। ডোরেমন-সহ নবিতা, শিজুকা প্রিয় চরিত্রগুলো তার পরিচালনায় দর্শকদের মনে স্থান করে নেয়।

তিনি এই সিরিজের ওপর ভিত্তি করে একাধিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেন। ১৯৬৩ সালে অ্যানিমেশন শিল্পে তার কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে বহু জনপ্রিয় অ্যানিমেশন উপহার দেন এবং নিজস্ব স্টুডিও প্রতিষ্ঠা করেন।

চিবি মারুকোসহ আরও বেশ কিছু জনপ্রিয় ধারাবাহিক ও চলচ্চিত্রের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। তার অপ্রতিরোধ্য অবদানের স্বীকৃতি হিসেবে ২০১২ সালে জাপান সরকারের সংস্কৃতি মন্ত্রণালয় তাকে আজীবন সম্মাননা দেয়।

সুতোমু শিবায়ামার মৃত্যুতে জাপানের অ্যানিমেশন শিল্পে এক শোকের ছায়া নেমে এসেছে।

টপিক
জনপ্রিয় পোস্ট

বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক

‘ডোরেমন’ নির্মাতা মারা গেছেন,জাপানের অ্যানিমেশন জগতে শোকের ছায়া

আপডেট সময়: ০৪:৫২:১১ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬