বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। আজ বুধবার (২ সেপ্টেম্বর) সকালে নগরীর হাজী মোহাম্মদ মহসিন হাই স্কুল (মাদ্রাসা মাঠ) সংলগ্ন মাঠে এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।কর্মসূচির শুভ উদ্বোধন করেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুন এবং […]

Continue Reading

১৯ নং ওয়ার্ড শরিফ রুমনের নেতৃত্বে প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ

রাজশাহীতে নানা আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে নগরীতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় বিভিন্ন এলাকার নেতৃবৃন্দের সাথে চন্দ্রিমা থানা বিএনপি স্বতঃস্পূর্তভাবে অংশগ্রহণ করে। বিকেলে চন্দ্রিমা থানা বিএনপির যুগ্ন আহবায়ক মোহাম্মদ শরীফ রুমনের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা বিশাল মিছিল নিয়ে দলের মূল কর্মসূচিতে অংশগ্রহণ করে। মিছিলটি […]

Continue Reading

কমিটি বিরোধে রাজশাহীতে বাস চলাচল বন্ধ, যাত্রীদের চরম দুর্ভোগ

রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে রাজশাহী থেকে দূরপাল্লা ও আন্তঃজেলার সব ধরনের বাস চলাচল বন্ধ হয়ে গেছে। আকস্মিক এ পরিস্থিতিতে ঢাকাসহ দেশের বিভিন্ন গন্তব্যে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। সোমবার (১৮ মে) সকাল সাড়ে ৮টার পর থেকে শ্রমিকদের একটি অংশ বাস চলাচল বন্ধ করে দেয়। এরপর থেকে রাজশাহী […]

Continue Reading

প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ জন পরিচ্ছন্নকর্মী

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান পক্ষ থেকে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) পরিচ্ছন্ন কর্মীদের মাঝে ঈদ উপহার হিসেবে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) নগর ভবনের গ্রিন প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১২৩৭ (এক হাজার দুইশত সাঁইত্রিশ) জন পরিচ্ছন্ন কর্মীদের মাঝে অনুদানের অর্থ তুলে দেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক […]

Continue Reading

রাজশাহীতে র‌্যাবের অভিযানে পরিত্যক্ত ককটেল ও অস্ত্র উদ্ধার: নাশকতা আশঙ্কা

রাজশাহীতে র‌্যাবের অভিযানে পরিত্যক্ত অবস্থায় ২১টি ককটেল সদৃশ্য বস্তু ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে মহানগরীর চন্দ্রিমা থানার রেলওয়ে মাঠের উত্তর পাশে একটি লেবু বাগানে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। র‌্যাব-৫–এর পক্ষ থেকে মঙ্গলবার (১৭ মার্চ) সকালে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের […]

Continue Reading

রাজশাহী সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মাহফুজুর রহমান রিটন

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন নগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন। সোমবার দুপুরে নগর ভবনে আনুষ্ঠানিকভাবে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন। দুপুর ২টার দিকে নগর ভবনের প্রশাসকের কক্ষে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে রাজশাহী বিভাগীয় কমিশনার আ.ন.ম. বজলুর রশীদ তাকে দায়িত্ব হস্তান্তর করেন। এ সময় সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিএনপির […]

Continue Reading

রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনকে অভিনন্দন জানাল ‘নগর খবর’ পরিবার

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) নবনিযুক্ত প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনকে স্বাগত জানিয়েছেন অনলাইন সংবাদমাধ্যম ‘নগর খবর পরিবার’-এর কর্মকর্তা ও কর্মীরা। এক অভিনন্দন বার্তায় ‘নগর খবর’-এর সম্পাদক মামুনূর রশিদ লিটন বলেন, মাহফুজুর রহমান  দীর্ঘদিন ধরে রাজনীতি ও সমাজসেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার এই সাংগঠনিক অভিজ্ঞতা ও দক্ষ নেতৃত্বে রাজশাহী মহানগর একটি […]

Continue Reading

রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনকে শুভেচ্ছা ও অভিনন্দন মিজানুর রহমান মিনুর

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) নবনিযুক্ত প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারম্যানের অন্যতম উপদেষ্টা ও ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। শনিবার এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ‘মাহফুজুর রহমান রিটনকে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। রিটন দীর্ঘদিন […]

Continue Reading