নিজস্ব প্রতিবেদক : সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের লকডাউনের নামে নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির প্রতিবাদে রাজশাহীর বানেশ্বরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্র দল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার সন্ধ্যার দিকে পুঠিয়া উপজেলার বানেশ্বর কাচারি মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে সেখানে অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, লকডাউনের নামে দেশব্যাপী কোনো ধরনের নৈরাজ্য, বিশৃঙ্খলা ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড বরদাশত করা হবে না। পুঠিয়ার শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে ও কঠোর হাতে প্রতিহত করা হবে।
বক্তারা আরও বলেন, জনগণের জানমাল ও নিরাপত্তা রক্ষায় বিএনপি, ছাত্রদল, যুবদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, জাসাসসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সর্বদা রাজপথে সজাগ ও ঐক্যবদ্ধ রয়েছেন। কোনো অপশক্তিকে নৈরাজ্য সৃষ্টির সুযোগ দেওয়া হবে না।
এ সময় উপস্থিত ছিলেন পুঠিয়া থানা ছাত্রদলের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান, বানেশ্বর ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক জালাল উদ্দিন, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাবুর রহমান,
বানেশ্বর ইউনিয়ন কৃষক দলের সহসভাপতি মাহাবুল হক,ইউনিয়ন যুবদলের সাবেক সাধারন সম্পাদক মোস্তাক আলী, ইউনিয়ন কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রজব আলী,জেলা যুবদলের সদস্য হাসান আলমগীর,
সাবেক ছাত্রনেতা আরিফুল ইসলাম আরিফ, আব্দুর রাজ্জাক,, আবুল বাশার, ইউপি মেম্বার পদপ্রার্থী নিয়াকত আলী সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
