ঢাকা ০১:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম :
শিক্ষক-শিক্ষার্থীকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিঙ্গাডোবা ক্যাথলিক গোরস্থানে ইউনিব্লক সড়ক ও আরসিসি ড্রেন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ১৬ নম্বর ওয়ার্ড যুব সমাজের উদ্যোগে মাদকবিরোধী আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে দুস্থদের মাঝে খাবার বিতরণ রাজশাহীতে আই.এইচ.টি ছাত্রদলের উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা হানিট্রাপে মাদ্রাসা শিক্ষক, পরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য শোভাযাত্রা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচি ১৯ নং ওয়ার্ড শরিফ রুমনের নেতৃত্বে প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ৪ বছরের শিশুকে রেখে প্রেমিকের হাত ধরে উধাও গৃহবধূ

ম্যানেজিং কমিটিতে অর্ধশিক্ষিত নয়, শিক্ষানুরাগীদের প্রাধান্য: শিক্ষামন্ত্রী

  • নগর ডেস্কঃ
  • আপডেট সময়: ০৮:০৯:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
  • ১৭৫ টাইম ভিউ

**কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি, ১৩ মার্চ:** শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি গঠনে শিক্ষাগত যোগ্যতা শিথিলের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, ম্যানেজিং কমিটিতে অর্ধশিক্ষিত ব্যক্তিদের নয়, বরং শিক্ষাক্ষেত্রে যাদের অবদান রয়েছে তাদের নিয়েই কমিটি গঠন করা হবে।

শুক্রবার (১৩ মার্চ) বিকেলে চাঁদপুরের কচুয়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

### গুজব ছড়ানোর অভিযোগ
সম্প্রতি ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিল করার গুঞ্জন নিয়ে মন্ত্রী বলেন, ‘এ নিয়ে কোনো চিন্তাভাবনাই সরকার করছে না। অর্ধশিক্ষিত ব্যক্তিদের দিয়ে কমিটি গঠনের যে তথ্য প্রচার হয়েছে, তা সম্পূর্ণ অসম্পূর্ণ ও বিকৃত।’

### ‘কচুয়া হবে শিক্ষার মডেল’
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন কচুয়াকে শিক্ষার রোল মডেল হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, ‘সারাদেশের আগে কচুয়াকে শিক্ষার রোল মডেল করতে চাই। এখান থেকেই সারা দেশে তা ছড়িয়ে দেওয়া হবে। কারণ আগে নিজের ঘর ঠিক করতে হবে। শিক্ষার মান উন্নয়নে সরকার ধাপে ধাপে কাজ করছে।’

### এসএসসি পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন আসছে
মন্ত্রী জানান, পুরনো পদ্ধতির এসএসসি পরীক্ষা থেকে বেরিয়ে এসে নতুন ও যুগোপযোগী বাস্তবসম্মত পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এছাড়া পরীক্ষার হলে পরীক্ষার্থী, ইনভিজিলেটর ও পর্যবেক্ষকদের জন্য নির্দিষ্ট কিছু নিয়ম চালু করা হবে বলেও জানান তিনি।

### সাংবাদিকদের প্রতি আহ্বান
সংবাদমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘আপনারা প্রকৃত সত্য তুলে ধরুন। কোনো বক্তব্য খণ্ডিতভাবে উপস্থাপন করবেন না, যাতে সাধারণ মানুষের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়।’

টপিক
জনপ্রিয় পোস্ট

শিক্ষক-শিক্ষার্থীকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

ম্যানেজিং কমিটিতে অর্ধশিক্ষিত নয়, শিক্ষানুরাগীদের প্রাধান্য: শিক্ষামন্ত্রী

আপডেট সময়: ০৮:০৯:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬