দেশে ঈদুল ফিতর শনিবার

শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় রমজান ৩০ দিন পূর্ণ হচ্ছে শুক্রবার। রাষ্ট্রীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, দেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় শুক্রবার (২০ মার্চ) রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে। ফলে বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে শনিবার (২১ মার্চ)। হিজরি ১৪৪৭ সনের শাওয়াল মাসের চাঁদ দেখার লক্ষ্যে বৃহস্পতিবার […]

Continue Reading

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমন প্রয়াত

এক সময়ের জনপ্রিয় অভিনেতা শামস সুমন মারা গেছেন। আজ মঙ্গলবার বিকেলে নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি (ইন্না লিল্লাহি… ইলাইহি রাজিউন)। অভিনেতার মৃত্যুর বিষয়টি সমকালকে নিশ্চিত করেছেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু। দীর্ঘদিন অভিনয়ের বাইরে ছিলেন শামস সুমন। সর্বশেষ ‘রেডিও ভূমি’তে স্টেশন চিফ হিসেবে কর্মরত ছিলেন তিনি। টিভি নাটকের জনপ্রিয় মুখ […]

Continue Reading

মাঠে বিপর্যয়, ট্রান্সফার বাজারে তুঙ্গে ব্রাজিল

বিশ্ব ফুটবলের ঐতিহাসিক শক্তি ব্রাজিল বর্তমানে সময়ের এক কঠিন পর্যায় অতিক্রম করছে। কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় এবং বয়সভিত্তিক ফুটবলে বারবার ব্যর্থতার পর, আগামী বিশ্বকাপের বাছাইপর্বেও তাদের শুরুটা ছিল নিদারুণ হতাশাজনক। তবে মাঠের বাইরে ফুটবলার আমদানি-রফতানির বাজারে ‘সাম্বার দেশ’ এখনও সমানে শীর্ষে। সাম্প্রতিক ফিফার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। গত জানুয়ারির ট্রান্সফার বাজারের হিসেব […]

Continue Reading

বইমেলায় ঝড়ো বৃষ্টির আঘাত: লক্ষাধিক টাকার ক্ষতি, স্টলগুলো ছিন্নভিন্ন

ফাল্গুনের আকাশে গুমোট আবহাওয়ার ভয়াবহতা রাত ৮টার দিকে প্রকাশ পায়। হঠাৎ নেমে আসা প্রবল ঝড়ো বৃষ্টিতে একুশে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণ হয়ে যায় ছারখার। মুহূর্তেই পাঠক-দর্শনার্থীরা নিরাপদ স্থানের খোঁজে ছোটাছুটি শুরু করেন, আর স্টলের বিক্রয়কর্মীরা জলদগতিতে বইগুলো পলিথিনে মুড়তে ব্যস্ত হয়ে ওঠেন। বই রক্ষার চেষ্টায় অনেক স্টলই ভিজে যায় সম্পূর্ণভাবে। শুক্রবার (১৩ […]

Continue Reading

‘জনগণ বিনা পয়সায় ভোট দিয়েছে, আমি বিনা পয়সায় সেবা দেব’ – কুমিল্লা-৪ এমপি হাসনাত আবদুল্লাহ

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ জনগণের কাছে তার দায়িত্ব পালনের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন, ‘আমাকে ভোট দিয়েছেন বিনা পয়সায়, তাই আমিও সেবা দেব বিনা পয়সায়।’ গত মঙ্গলবার রাতে তার ভেরিফায়েড ফেসবুক পেজে সরাসরি যুক্ত হয়ে তিনি এলাকার উন্নয়ন ও প্রশাসনিক কাজ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। ১৭ ফেব্রুয়ারি শপথ নেওয়ার পর থেকে তিনি তিন সপ্তাহ […]

Continue Reading

এনএসইউ সোশ্যাল সার্ভিস ক্লাবের উদ্যোগে মাদরাসা শিক্ষার্থীদের মধ্যে ঈদ উপহার ও ইফতার বিতরণ

সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধের বহিঃপ্রকাশ ঘটিয়ে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) সোশ্যাল সার্ভিস ক্লাবের উদ্যোগে ‘ইফতার ডিস্ট্রিবিউশন অ্যান্ড ঈদ ক্লোথিং’ শীর্ষক একটি মানবিক কর্মসূচি সম্পন্ন হয়েছে। গত সোমবার (৯ মার্চ) রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত জামিয়া ইসলামিয়া দারুল কোরআন মাদরাসায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। পবিত্র মাহে রমজানের আধ্যাত্মিক চেতনা থেকে অনুপ্রাণিত হয়ে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো […]

Continue Reading

রাজশাহীতে সেমাই উৎপাদনকারী দুই প্রতিষ্ঠানকে জরিমানা

বিএসটিআইয়ের লাইসেন্স ও মানসনদ ছাড়াই লাচ্ছা সেমাই উৎপাদন এবং অস্বাস্থ্যকর পরিবেশে তা বাজারজাত করার অভিযোগে রাজশাহীতে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে রাজশাহী মহানগরীতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, বিএসটিআইয়ের গুণগত মানসনদ গ্রহণ ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে ‘লাচ্ছা সেমাই’ […]

Continue Reading