ঢাকা ০৬:১২ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম :
জাবির হল থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সান্তাহারে হাজারো যাত্রী নিয়ে দুর্ঘটনার কবলে নীলসাগর এক্সপ্রেস প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ জন পরিচ্ছন্নকর্মী জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমন প্রয়াত রাজশাহীতে র‌্যাবের অভিযানে পরিত্যক্ত ককটেল ও অস্ত্র উদ্ধার: নাশকতা আশঙ্কা নতুন গুগলের উদ্যোগ: অ্যান্ড্রয়েড স্মার্টফোনের ব্যাটারি খরচে নজরদারি বাড়ছে ঈদে ঘরে ফেরার সময় ঝড়ের আশঙ্কা, আবহাওয়ার সতর্কতা জারি উচ্চশিক্ষায় বড় পরিবর্তন: রাবি’র নতুন উপাচার্য ড. ফরিদুল ইসলাম, ঢাবি’ত ড. ওবায়দুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম রাজশাহী সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মাহফুজুর রহমান রিটন

সান্তাহারে হাজারো যাত্রী নিয়ে দুর্ঘটনার কবলে নীলসাগর এক্সপ্রেস

  • নগর ডেস্কঃ
  • আপডেট সময়: ০৩:৪৬:২২ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
  • ৩৭ টাইম ভিউ

ঈদে ঘরমুখো যাত্রীদের নিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা নীলফামারী অভিমুখী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি বগুড়ার আদমদীঘিতে লাইনচ্যুত হয়েছে। আজ বুধবার বেলা আড়াইটার দিকে উপজেলার শান্তাহার জংশনের অদূরে বাগবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন অন্তত ৫০ জন।

ওই ঘটনার পর উত্তরবঙ্গের ৫ জেলা– নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও জয়পুরহাটের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজ শুরু করে স্থানীয়রা। আর খবর পেয়ে উদ্ধারকাজে যোগ দেয় রেলওয়ে কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস। আহত ব্যক্তিদের নওগাঁ জেলা হাসপাতাল ও আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বগুড়ার সান্তাহার রেলস্টেশন মাস্টার খাদিজা খাতুন বলেন, রেললাইনে আগে থেকেই ত্রুটি ছিল। আন্তনগর নীলসাগর এক্সপ্রেস বেলা আড়াইটার দিকে সান্তাহার প্ল্যাটফর্মের অদূরে দুর্ঘটনার কবলে পড়ে। এতে ট্টেনের ৯টি বগি লাইনচ্যুত হয়েছে।

তিনি জানান, এ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। উদ্ধারকারী ট্রেন কতক্ষণ নাগাদ পৌঁছাবে, তা এখনো নিশ্চিত করে বলা সম্ভব হচ্ছে না।

টপিক
জনপ্রিয় পোস্ট

জাবির হল থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সান্তাহারে হাজারো যাত্রী নিয়ে দুর্ঘটনার কবলে নীলসাগর এক্সপ্রেস

আপডেট সময়: ০৩:৪৬:২২ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬