ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম :
প্রাথমিক বৃত্তি পরীক্ষা ১৫ এপ্রিল শুরু, প্রকাশিত নতুন সময়সূচি শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা জোরদারে আন্তঃমন্ত্রণালয় কমিটির নতুন উদ্যোগ প্রাথমিকের পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে ৭টি ক্রীড়া: ফুটবল-ক্রিকেটসহ নতুন উদ্যোগ রাজশাহীর মোহনপুরে বাকির টাকা চাওয়ায় সাবেক চেয়ারম্যানের ছেলের ছুরিকাঘাতে যুবক নিহত ‘ডোরেমন’ নির্মাতা মারা গেছেন,জাপানের অ্যানিমেশন জগতে শোকের ছায়া দেশে ঈদুল ফিতর শনিবার জাবির হল থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সান্তাহারে হাজারো যাত্রী নিয়ে দুর্ঘটনার কবলে নীলসাগর এক্সপ্রেস প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ জন পরিচ্ছন্নকর্মী জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমন প্রয়াত

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ১৫ এপ্রিল শুরু, প্রকাশিত নতুন সময়সূচি

  • নগর ডেস্কঃ
  • আপডেট সময়: ০২:১৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
  • ২৩ টাইম ভিউ

গত বছর স্থগিত থাকা প্রাথমিক বৃত্তি পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ১৫ এপ্রিল থেকে পরীক্ষা শুরু হয়ে ১৮ এপ্রিল পর্যন্ত চলবে।

প্রতিদিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে এবং শেষ হবে দুপুর সাড়ে ১২টায়। মঙ্গলবার প্রকাশিত এ সময়সূচি ইতোমধ্যে মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।

সূচি অনুযায়ী, ১৫ এপ্রিল বাংলা, ১৬ এপ্রিল ইংরেজি, ১৭ এপ্রিল প্রাথমিক গণিত এবং ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

অন্যদিকে, পার্বত্য তিন জেলা— রাঙামাটি, খাগড়াচড়ি ও বান্দরবান—এ পরীক্ষার সময়সূচিতে কিছু পরিবর্তন রাখা হয়েছে। এসব জেলায় ১৭ এপ্রিল থেকে পরীক্ষা শুরু হয়ে ২০ এপ্রিল শেষ হবে।

পার্বত্য অঞ্চলের সূচি অনুযায়ী, প্রথম দিন প্রাথমিক গণিত, ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও প্রাথমিক বিজ্ঞান, ১৯ এপ্রিল বাংলা এবং ২০ এপ্রিল ইংরেজি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার্থীদের জন্য নির্দেশনায় জানানো হয়েছে, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা অতিরিক্ত ৩০ মিনিট সময় পাবে। নির্ধারিত সময়সূচি যথাযথভাবে অনুসরণের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেওয়া হয়েছে।

টপিক
জনপ্রিয় পোস্ট

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ১৫ এপ্রিল শুরু, প্রকাশিত নতুন সময়সূচি

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ১৫ এপ্রিল শুরু, প্রকাশিত নতুন সময়সূচি

আপডেট সময়: ০২:১৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬