ঢাকা ১২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম :
দীর্ঘ ছুটির পর রোববার থেকে আবার জমবে শ্রেণিকক্ষ প্রাথমিক বৃত্তি পরীক্ষা ১৫ এপ্রিল শুরু, প্রকাশিত নতুন সময়সূচি শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা জোরদারে আন্তঃমন্ত্রণালয় কমিটির নতুন উদ্যোগ প্রাথমিকের পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে ৭টি ক্রীড়া: ফুটবল-ক্রিকেটসহ নতুন উদ্যোগ রাজশাহীর মোহনপুরে বাকির টাকা চাওয়ায় সাবেক চেয়ারম্যানের ছেলের ছুরিকাঘাতে যুবক নিহত ‘ডোরেমন’ নির্মাতা মারা গেছেন,জাপানের অ্যানিমেশন জগতে শোকের ছায়া দেশে ঈদুল ফিতর শনিবার জাবির হল থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সান্তাহারে হাজারো যাত্রী নিয়ে দুর্ঘটনার কবলে নীলসাগর এক্সপ্রেস প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ জন পরিচ্ছন্নকর্মী

দীর্ঘ ছুটির পর রোববার থেকে আবার জমবে শ্রেণিকক্ষ

  • নগর ডেস্কঃ
  • আপডেট সময়: ১০:০৪:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • ১৪ টাইম ভিউ

পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে টানা এক মাসের বেশি ছুটি শেষে দেশের প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান আগামী রোববার থেকে পুনরায় খুলছে। প্রায় ৪০ দিনের বিরতি বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে শেষ হলেও সাপ্তাহিক ছুটির কারণে শ্রেণি কার্যক্রম শুরু হবে ২৯ মার্চ থেকে।

সংশোধিত বার্ষিক ছুটির সূচি অনুযায়ী, ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া রমজান ও ঈদের ছুটি ২৬ মার্চ পর্যন্ত নির্ধারিত ছিল। এ সময় শিক্ষার্থীরা দীর্ঘ বিরতি কাটানোর সুযোগ পায়।

অন্যদিকে, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় সরকার ৯ মার্চ থেকে দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় সাময়িকভাবে বন্ধ রাখে। ফলে নির্ধারিত সময়ের আগেই বিশ্ববিদ্যালয়গুলোতে ঈদের ছুটি কার্যকর হয়।

ছুটি শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের অধিকাংশ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে রোববার থেকে আবার ক্লাস ও একাডেমিক কার্যক্রম শুরু হবে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ৯ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত সব ধরনের ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখা হয়েছিল, যা ঈদের ছুটির সঙ্গে সমন্বয় করে নির্ধারণ করা হয়।

টপিক
জনপ্রিয় পোস্ট

দীর্ঘ ছুটির পর রোববার থেকে আবার জমবে শ্রেণিকক্ষ

দীর্ঘ ছুটির পর রোববার থেকে আবার জমবে শ্রেণিকক্ষ

আপডেট সময়: ১০:০৪:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬