ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম :
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক বৃক্ষরোপণ—বার্ষিক ফলাফলে যুক্ত হবে নম্বর দীর্ঘ ছুটির পর রোববার থেকে আবার জমবে শ্রেণিকক্ষ প্রাথমিক বৃত্তি পরীক্ষা ১৫ এপ্রিল শুরু, প্রকাশিত নতুন সময়সূচি শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা জোরদারে আন্তঃমন্ত্রণালয় কমিটির নতুন উদ্যোগ প্রাথমিকের পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে ৭টি ক্রীড়া: ফুটবল-ক্রিকেটসহ নতুন উদ্যোগ রাজশাহীর মোহনপুরে বাকির টাকা চাওয়ায় সাবেক চেয়ারম্যানের ছেলের ছুরিকাঘাতে যুবক নিহত ‘ডোরেমন’ নির্মাতা মারা গেছেন,জাপানের অ্যানিমেশন জগতে শোকের ছায়া দেশে ঈদুল ফিতর শনিবার জাবির হল থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সান্তাহারে হাজারো যাত্রী নিয়ে দুর্ঘটনার কবলে নীলসাগর এক্সপ্রেস

শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক বৃক্ষরোপণ—বার্ষিক ফলাফলে যুক্ত হবে নম্বর

  • নগর ডেস্কঃ
  • আপডেট সময়: ০২:১৩:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
  • ১৪ টাইম ভিউ

দেশে পরিবেশ সুরক্ষা ও সবুজায়ন বাড়াতে শিক্ষার্থীদের সম্পৃক্ত করে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগের আওতায় স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষার্থীরা নিজেরাই গাছের চারা রোপণ করবে এবং নিয়মিত পরিচর্যা করবে। তাদের এই কার্যক্রম সরাসরি বার্ষিক পরীক্ষার ফলাফলে প্রভাব ফেলবে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষার্থীদের রিপোর্ট কার্ডে পরিবেশ বিষয়ক মূল্যায়নের অংশ হিসেবে বৃক্ষরোপণ ও পরিচর্যার ওপর নম্বর যুক্ত করা হবে। যে শিক্ষার্থী তার গাছ ভালোভাবে লালন-পালন করে বড় করতে পারবে, সে তুলনামূলক বেশি নম্বর পাবে।

সরকারের “একটি শিশু, একটি গাছ” কর্মসূচিকে কার্যকর করতে শিক্ষা মন্ত্রণালয়ের ১৮০ দিনের কর্মপরিকল্পনায় এই বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের এক সভায় এ পরিকল্পনা চূড়ান্ত করা হয়।

পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি শিক্ষার্থীকে বছরে অন্তত একটি গাছ রোপণে যুক্ত করা হবে। তারা নিজেদের বাড়ি, বিদ্যালয়ের মাঠ বা আশপাশের খালি জায়গায় গাছ লাগাতে পারবে। শিক্ষকরা পুরো কার্যক্রম তদারকি করবেন এবং গাছের বৃদ্ধির অগ্রগতি পর্যবেক্ষণ করবেন।

এছাড়া স্থানীয় বন বিভাগ ও কৃষি অফিস থেকে চারা সরবরাহ নিশ্চিত করা হবে। ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশনের সহায়তায় গাছ লাগানোর উপযুক্ত স্থান নির্ধারণ করা হবে।

শিগগিরই এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা জারি করা হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। এ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা, দায়িত্ববোধ এবং নেতৃত্বগুণ গড়ে তোলার পাশাপাশি দেশজুড়ে ব্যাপক বৃক্ষরোপণ সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

টপিক
জনপ্রিয় পোস্ট

শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক বৃক্ষরোপণ—বার্ষিক ফলাফলে যুক্ত হবে নম্বর

শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক বৃক্ষরোপণ—বার্ষিক ফলাফলে যুক্ত হবে নম্বর

আপডেট সময়: ০২:১৩:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬